1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

এনসিপির ইশতেহারে শিক্ষকদের জন্য পৃথক বেতন কাঠামো করার অঙ্গীকার

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ৯৩ বার পঠিত

জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে আগামীর বাংলাদেশ গঠনে ২৪ দফা ইশতেহার ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (৩ আগস্ট) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সমাবেশে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম এ ইশতেহার ঘোষণা করেন।

ইশতেহারে ১০ নম্বরে রাখা হয়েছে শিক্ষানীতি। সেখানে শিক্ষার উন্নয়নে দলটি কী করবে, তার অঙ্গীকার করেছে। ইশতেহারে এনসিপি শিক্ষকদের মর্যাদা প্রতিষ্ঠায় বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে সঙ্গতি রেখে শিক্ষকদের জন্য পৃথক বেতন কাঠামো বাস্তবায়ন করবে বলে উল্লেখ করেছে। একই সঙ্গে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো পর্যায়ক্রমে জাতীয়করণের অঙ্গীকার করেছে।

এনসিপির ইশতেহারে বলা হয়েছে, আমরা শিক্ষাখাতে বরাদ্দ বাড়িয়ে ভবিষ্যতের উদ্ভাবন, শিল্পায়ন ও অর্থনীতির জন্য প্রস্তুত একটি দক্ষ, জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তুলব। শিক্ষা পণ্য নয়, অধিকার। বিজ্ঞান, গণিত, প্রকৌশল ও চিকিৎসা শিক্ষায় শক্ত ভিত তৈরিতে আমাদের থাকবে বিশেষ কর্মপরিকল্পনা। আমাদের ইতিহাস, ভাষা ও সংস্কৃতির চর্চার পাশাপাশি আমাদের শিক্ষাব্যবস্থা নৈতিকতা ও গণতান্ত্রিক মূল্যবোধসম্পন্ন সুনাগরিক তৈরি করবে।

আরও বলা হয়েছে, শিক্ষার ভিত্তি সুদৃঢ় করার লক্ষ্যে প্রাথমিক, মাধ্যমিক ও কারিগরি শিক্ষাকে গুরুত্ব দেওয়া হবে এবং উচ্চশিক্ষার মূল লক্ষ্য হবে মানসম্পন্ন গবেষণার মাধ্যমে জ্ঞান সৃষ্টি। আমরা সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনাক্রমে বাংলা মাধ্যম, মাদরাসা, ও ইংরেজি মাধ্যমসহ বিদ্যমান সব ধরনের শিক্ষার মাধ্যম ও পদ্ধতিগুলোর একটি যৌক্তিক সমন্বয় করব এবং আমাদের সমাজ, রাষ্ট্র ও অর্থনীতির চাহিদার সঙ্গে সংগতি রেখে জাতীয় পাঠ্যক্রমকে আধুনিকায়ন করবো।

‘কর্মমুখী, বৃত্তিমূলক, নার্সিং শিক্ষা এবং দক্ষতা প্রশিক্ষণকে আন্তর্জাতিক মানের, আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তুলবো, যাতে সকল নাগরিকের জন্য টেকসই কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। বিশেষ চাহিদা-সম্পন্ন শিক্ষার্থীদের শিক্ষার অধিকার নিশ্চিত করতে আমরা প্রশিক্ষিত শিক্ষক, অবকাঠামো, শিক্ষা উপকরণ ইত্যাদি বিষয়ে প্রয়োজনীয় সমন্বয় করবো।’

ইশতেহারে শিক্ষকদের মর্যাদা প্রতিষ্ঠার অঙ্গীকার করে বলা হয়েছে, শিক্ষকদের মর্যাদা প্রতিষ্ঠার অংশ হিসেবে আমরা বহির্বিশ্বের সঙ্গে সংগতি রেখে পৃথক বেতন কাঠামো বাস্তবায়ন এবং রাষ্ট্রীয় নীতি ও পদক্ষেপ গ্রহণে শিক্ষকদের অংশগ্রহণ নিশ্চিত করবো। এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে পর্যায়ক্রমে জাতীয়করণ করা হবে।

শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের রাজনীতি ও তার ওপর জাতীয় রাজনীতির প্রভাবের বিষয়ে সংশ্লিষ্টদের মতামতের ভিত্তিতে একটি গ্রহণযোগ্য নীতিমালা প্রণয়ন করা হবে বলেও ইশতেহারে উল্লেখ করা হয়।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর