1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

এনআইডি সংশোধনের আবেদন দ্রুত নিষ্পত্তির নির্দেশ ইসি সচিবের

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০৯ বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক | জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সহজ সংশোধন আবেদন দ্রুত নিষ্পত্তি করতে হবে বলে নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন নির্বাচন কমিশন সচিব শফিউল আজিম।

গত ২৫ আগস্ট ইসির মাসিক সমন্বয় সভায় এ নির্দেশনা দেন সচিব। সভায় সভাপতিত্ব করেন সচিব শফিউল আজিম। সভায় উপস্থিত ছিলেন ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। সভার কার্যবিবরণী থেকে এ তথ্য জানা গেছে।

ইসি সচিব সভায় জানান, অবিতরণকৃত স্মার্টকার্ড আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার তত্ত্বাবধানে বিতরণের উদ্যোগ নিতে হবে। পাশাপাশি নির্বাচন অফিসে সেবা প্রার্থীরা যেন কোনোভাবেই হয়রানির স্বীকার না হন এজন্য মাঠ কর্মকর্তাদের উদ্যোগ নিতে হবে। নির্বাচন কশিনের আওতাধীন সেবাকে সহজ করার উদ্যোগ নিতে হবে। এছাড়া জাতীয় পরিচয়পত্রের সহজ সংশোধন আবেদন দ্রুত নিষ্পত্তি করারও নির্দেশনা দিয়েছেন সচিব।

সচিব আরও জানান, সব অধিনস্থ কর্মকর্তা ও কর্মচারীদের কাজের তত্ত্বাবধান ও তাদের কার্যক্রম নিয়মিত মনিটরিং করতে হবে। অনিষ্পন্ন অডিট আপত্তিগুলো নিষ্পত্তির জন্য প্রয়োজনে ত্রিপক্ষীয় সভা আয়োজন করে নিষ্পত্তির ব্যবস্থা করতে হবে। এছাড়া বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে সংশ্লিষ্ট সব কর্মকর্তাকে শুরু থেকেই পরিকল্পনা গ্রহণ করতে হবে বলে জানান তিনি।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর