1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

এখনো বাসায় ফিরতে পারেননি হাসান মাসুদ, চলছে চিকিৎসা

বিনোদন ডেস্ক |
  • প্রকাশের সময় : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ৫৮ বার পঠিত

জনপ্রিয় অভিনেতা হাসান মাসুদ এখনো হাসপাতালে ভর্তি রয়েছেন। দুই সপ্তাহ পার হলেও তিনি এখনো পুরোপুরি সুস্থ নন। চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ)।

অভিনেতার স্ত্রী সানজিদা শিমুল গেল সপ্তাহে গণমাধ্যমে জানিয়েছিলেন, আপাতত বাসায় ফেরার মতো অবস্থায় নেই হাসান মাসুদ। চিকিৎসকেরা অন্তত আরও কয়েক দিন নিবিড় পর্যবেক্ষণে রাখার পরামর্শ দিয়েছেন।

তিনি বলেন, ‘অবস্থা আগের তুলনায় কিছুটা ভালো। তবে এখনো ঝুঁকি পুরোপুরি কাটেনি। রক্ত ও স্নায়ুজনিত কিছু জটিলতা আছে, যার চিকিৎসা চলছে। চিকিৎসকেরা বলেছেন, এখনই বাসায় নেওয়া যাবে না। আরও কিছুদিন পর্যবেক্ষণে রাখতে হবে।’

আজ বুধবার (১২ নভেম্বর) খোঁজ নিতে গিয়ে জানা গেল, হাসান মাসুদের শারীরিক অবস্থা নিয়ে খানিকটা গোপনীয়তা বজায় রেখেছে তার পরিবার ও হাসপাতাল কর্তৃপক্ষ। অভিনয় শিল্পী সংঘের সূত্রে নিশ্চিত হওয়া গেছে, এখনো হাসপাতালেই রয়েছেন তিনি। চলছে চিকিৎসা। আরও বেশ কয়েকদিন লাগবে তার সুস্থ হতে।

গত ২৮ অক্টোবর রাতে প্রচণ্ড মাথাব্যথা ও খিঁচুনি নিয়ে ঢাকার মহাখালীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন হাসান মাসুদ। পরে তাকে স্থানান্তর করা হয় সম্মিলিত সামরিক হাসপাতালে।

তখন চিকিৎসকেরা জানান, তিনি ইস্কেমিক স্ট্রোক করেছিলেন এবং সামান্য হার্ট অ্যাটাকও হয়েছিল। বর্তমানে তিনি নিউরোলজি, কার্ডিওলজি ও ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন।

টেলিভিশন নাটক ও চলচ্চিত্রের পরিচিত মুখ হাসান মাসুদ একসময় একের পর এক জনপ্রিয় নাটকে অভিনয় করেছেন। সম্প্রতি তিনি আবার ক্যামেরার সামনে ফিরেছিলেন ধারাবাহিক ‘তেল ছাড়া পরোটা’-এর মাধ্যমে। কিন্তু অসুস্থতার কারণে সেই শুটিং আপাতত বন্ধ রয়েছে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর