1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

এখনো আমাদের লড়াই শেষ হয়নি : দুদু

জেলা প্রতিনিধি | দিনাজপুর |
  • প্রকাশের সময় : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
  • ৭২ বার পঠিত

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, এখনো আমাদের লড়াই শেষ হয়নি। যতদিন আমরা মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে না পারব, ততদিন বিএনপি আন্দোলন চালিয়ে যাবে। আমরা একটি দানবিক সরকারকে ৫ আগস্ট বিদায় দিয়েছি। যে সরকার দেশ এবং দেশের সংবিধানকে তছনছ করেছে।

শনিবার (১২ এপ্রিল) বিকেলে দিনাজপুর সদর উপজেলার ১ নম্বর চেহেলগাজী ইউনিয়নের একটি রিসোর্টে জেলা বিএনপির যৌথ সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ড. মুহাম্মদ ইউনূস ডিসেম্বরে থেকে জুনের মধ্যে নির্বাচন দেওয়ার ঘোষণা দিয়েছেন। যে নির্বাচনে মানুষ নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। আমরা নির্বাচনের নির্ধারিত রোড ম্যাপ দেখতে চাই। রোড ম্যাপ হয়ে গেলেই প্রার্থী ঘোষণার প্রক্রিয়া শুরু হবে। তখন বিএনপি দলীয় প্রার্থীদের মনোনয়ন চূড়ান্ত করবে। ভোটের মাধ্যমে বিএনপি ক্ষমতায় গেছে এবারও ভোটের মাধ্যমে ক্ষমতায় আসবে।

জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপির সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু প্রমুখ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর