1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

এখনই প্রতিক্রিয়া জানানোর সময় হয়নি, আমরা অপেক্ষা করবো : বিএনপি

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ মে, ২০২৫
  • ৭৬ বার পঠিত

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের পর বিএনপি নেতারা জানিয়েছেন, এখনই প্রতিক্রিয়া জানানোর সময় হয়নি। আমরা অপেক্ষা করবো।

বৈঠক করে বিএনপি সন্তুষ্ট কি না, এমন প্রশ্নের জবাবে বিএনপি নেতারা এমন কথা বলেন।

শনিবার রাত ৮টা ৫০ মিনিটে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার সামনে সাংবাদিকদের এসব কথা বলেন বিএনপি নেতারা।

এর আগে ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসেন বিএনপির চার নেতা। বিএনপির প্রতিনিধিদলে ছিলেন- স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, ড. আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমদ।

বৈঠক থেকে বের হয়ে লিখিত বক্তব্য দেন খন্দকার মোশাররফ হোসেন।

লিখিত বক্তব্য শেষে সাংবাদিকরা প্রশ্ন করেন, আপনারা আজকের কোনো আশ্বাস পান নাই, রোডম্যাপের বিষয়ে?

এর জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, কোনো রকমের এরকম কথা হয় নাই। উনি স্পেসিফিক জানান নাই। আমরা আমাদের দাবি জানিয়েছি। হয়তো বা উনারা উনার প্রেসের মাধ্যমে জানাবেন। সেজন্য আমরা অপেক্ষা করবো।

পাল্টা প্রশ্ন করা হয়, আপনারা সন্তুষ্ট কি না? এর জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, এখনই প্রতিক্রিয়া জানানোর দরকার নাই। উনার প্রেস সেকশন কী বলে, তারপর আমরা প্রতিক্রিয়া দেবো।

এই আলাপের মধ্যে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, মূলত সংস্কার এবং বিচার, নির্বাচন; এই তিনটা বিষয়ে কথা হয়েছে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর