1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

এক কোচকে বিয়ে করলেন সাফজয়ী আঁখি

ক্রীড়া ডেস্ক |
  • প্রকাশের সময় : শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৯২ বার পঠিত

২০২২ সালে সাফ জেতার পর অনেকটাই আড়ালে চলে যান আঁখি খাতুন। অভিমানে জাতীয় দল ছেড়ে চীনে পাড়ি জমান এই ডিফেন্ডার। তবে ফুটবলের সঙ্গে সম্পৃক্ততা ছিল নিয়মিতই। এবার বিয়ের পিঁড়িতে বসলেন তিনি।

গতকাল রাতে সিরাজগঞ্জের শাহজাদপুরে বিয়ে সম্পন্ন করেন আঁখি। বর শরিফুল ইসলাম টিংকু চীনের একটি স্থানীয় ক্লাবে টেনিস কোচ হিসেবে কাজ করছেন।

যদিও দুজনের পরিচয়টা চার বছর আগে। আঁখির খেলার এতোটাই ভক্ত টিংকু, যে খেলা দেখার জন্য চীন থেকে বাংলাদেশে আসেন তিনি। এরপর দুজনের যোগাযোগ হতে থাকে নিয়মিতই। আঁখির মতো টিংকুও বিকেএসপির সাবেক শিক্ষার্থী।

২০২৩ সালে অনেক আলোচনা ও বিতর্কের মাঝে মায়ের অসুস্থতা কথা বলে বাফুফে ক্যাম্প ছাড়েন আঁখি। এরপর আর বাফুফেমুখো হননি তিনি। বাংলাদেশের হয়ে ১৮টি ম্যাচ খেলেছেন এই ডিফেন্ডার।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর