1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

এক্সিম পদ্মা ব্যাংক একীভূতকরণ বাস্তবায়নে নিরীক্ষক নিয়োগ

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪
  • ১৬০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক :

বেসরকারি খাতের শরিয়াহভিত্তিক এক্সিম ব্যাংক এবং নাজুক পরিস্থিতিতে থাকা পদ্মা ব্যাংকের একীভূতকরণ বাস্তবায়ন করতে নিরীক্ষক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

নিরীক্ষা প্রতিষ্ঠান ব্যাংক দুটির সম্পদ মূল্যায়ন করবে। মঙ্গলবার (১৬ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. মেজবাউল হক এ তথ্য জানান।

একীভূত বিষয়ে মুখপাত্র মেজবাউল হক বলেন, এক্সিম ব্যাংক ও পদ্মা ব্যাংক একীভূতকরণ প্রক্রিয়া চলমান। ব্যাংক দুটির সম্পদ মূল্যায়ন করতে নিরীক্ষা প্রতিষ্ঠান রহমান রহমান অ্যান্ড হককে নিয়োগ দেওয়া হয়েছে। আগামী দুই থেকে তিন মাসের মধ্যে প্রতিষ্ঠানটি চূড়ান্ত রিপোর্ট দিতে পারবে।

বাংলাদেশ ব্যাংকের গভর্নরের উপস্থিতিতে ১৮ মার্চ ব্যাংক দুটি একীভূতকরণের সমঝোতা চুক্তিতে সই করে। এটি একীভূতকরণের প্রথম ধাপ ছিল। নীতিমালা অনুযায়ী ব্যাংক একীভূতকরণে সম্মত ব্যাংকগুলোকে অনুমতি দেওয়া হবে।

একীভূত করণে বাংলাদেশ ব্যাংকের নীতিমালায় বলা হয়েছে, সম্পদ মূল্যায়নে উভয় ব্যাংককে একমত হতে হবে। তারা চুক্তিতে পৌঁছাতে না পারলে বাংলাদেশ ব্যাংক মধ্যস্থতাকারী হয়ে মতপার্থক্য দূর করতে সহায়তা করবে।

কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন পেলে দুটি ব্যাংককে কোম্পানি আইন-১৯৯৪ এর আওতায় অন্যান্য আনুষ্ঠানিকতা মানতে হবে। পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের অনুমোদনেরও প্রয়োজন হবে এক্সিম ব্যাংকে। এরপর হাইকোর্টে আবেদন করতে হবে এবং একীভূতকরণের প্রকল্প জমা দিতে হবে।

হাইকোর্টে অনুমোদন পাওয়ার পর দুই ব্যাংকের একীভূতকরণের বিষয়টি চূড়ান্তভাবে কার্যকর হবে। একীভূত হওয়ার পর পদ্মা ব্যাংকের সম্পদ ও দায় এক্সিম ব্যাংকের সম্পদ ও দায় হিসেবে বিবেচিত হবে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর