1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

একাদশে ভর্তিতে শেষ ধাপে আবেদন শুরু, চলবে দুদিন

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৬ বার পঠিত

২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিবঞ্চিত শিক্ষার্থীদের জন্য শেষবারের মতো আবেদনের সুযোগ দেওয়া হয়েছে। রোববার (২১ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে এই প্রক্রিয়া শুরু হয়েছে এবং যা চলবে সোমবার (২২ সেপ্টেম্বর) রাত ১০টা পর্যন্ত। আবেদনের ফল প্রকাশ হবে ২৪ সেপ্টেম্বর রাত ৮টায়।

এর আগে তিন ধাপে মোট ১০ লাখ ৬৬ হাজার ১৬৩ জন শিক্ষার্থী ভর্তির জন্য নির্বাচিত হলেও, পাঁচ হাজার ২৪০ জন শিক্ষার্থী কোনো কলেজে ভর্তির সুযোগ পাননি। এর মধ্যে ২৯৫ জন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীও রয়েছেন। তাদের কথা বিবেচনা করে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এই চতুর্থ ধাপের আবেদন শুরু করেছে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফল প্রকাশের পর চতুর্থ ধাপের শিক্ষার্থীদের নির্বাচন নিশ্চায়ন করতে হবে। নিশ্চায়ন প্রক্রিয়া চলবে ২৫ সেপ্টেম্বর থেকে ২৬ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত। কলেজে ভর্তি হতে হবে ২৮ সেপ্টেম্বর থেকে ২৯ সেপ্টেম্বরের মধ্যে। এরপর আর কলেজে ভর্তির কোনো সুযোগ থাকবে না।

শিক্ষার্থীদের নির্ধারিত ভর্তির ওয়েবসাইটের
www.xiclassadmission.gov.bd পূর্ণাঙ্গ নির্দেশিকা অনুসরণ করতে হবে। সংশ্লিষ্ট শিক্ষার্থী ও অভিভাবকদের কলেজে বিদ্যমান আসন সংখ্যা দেখে সর্বনিম্ন ৫টি এবং সর্বোচ্চ ১০টি কলেজে আবেদন করতে হবে।

কারা আবেদন করতে পারবে-
২০২৫-২৬ শিক্ষাবর্ষে শেষ ধাপে অনলাইনে সেসব শিক্ষার্থী আবেদন করতে পারবেন, যারা আগে তিন ধাপে আবেদন করেনি বা আবেদন করে কলেজ সিলেকশন পায়নি।

এছাড়া যেসব শিক্ষার্থী চূড়ান্ত মনোনয়ন পেয়েছে, কিন্তু কোনো কারণে কলেজে নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি হতে পারেনি কিংবা নিশ্চায়ন করতে পারেনি; তারাও আবেদনের সুযোগ পাবেন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর