1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

‘একাত্তরে হারিয়েছি, আজকেও হারাব’

বিনোদন ডেস্ক |
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৯ বার পঠিত

ছোট পর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক শুধু মডেলিং বা অভিনয় নয়, সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয় থাকেন। সমসাময়িক বিভিন্ন বিষয়ে নিজের মতামত প্রকাশ করতে দেখা যায় তাকে। সম্প্রতি ক্রিকেট নিয়ে তার একটি পোস্ট নজর কেড়েছে নেটিজেনদের।

এশিয়া কাপে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার গুরুত্বপূর্ণ ম্যাচ নিয়ে নিজের প্রত্যাশার কথা জানিয়েছেন চমক। বৃহস্পতিবার দুপুরে তিনি তার ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দেন। লেখেন, ‘৭১ এ হারাইছি, আজকেও হারাবো।’ এর নিচে তিনি বাংলাদেশ বনাম পাকিস্তান লিখে আজকের ম্যাচকে ইঙ্গিত করেন।

চমকের এই পোস্টে তার ভক্তরাও যোগ দিয়েছেন উচ্ছ্বাস নিয়ে। একজন লিখেছেন, ‘আজ জিতবে ইনশাআল্লাহ।’ অন্য একজন মন্তব্য করেছেন, ‘বাঁচা-মরার লড়াই, আজকে জিততেই হবে।’

উল্লেখ্য, আজকের ম্যাচটি বাংলাদেশের জন্য বাঁচা-মরার লড়াই। এই ম্যাচে জয় পেলে বাংলাদেশ সরাসরি এশিয়া কাপের ফাইনালে জায়গা করে নেবে। অন্যদিকে, পাকিস্তান জিতলে তারাই পাবে ফাইনালের টিকিট। ইতোমধ্যেই ভারত প্রথম দল হিসেবে ফাইনাল নিশ্চিত করেছে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর