1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

একশ কোটির বেশি মানুষ চরম দারিদ্র্যের মধ্যে বসবাস করছে : জাতিসংঘ

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪
  • ৭৫ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক | বিশ্বে একশ দশ কোটি মানুষ তীব্র দারিদ্র্যের মধ্যে বসবাস করছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে জাতিসংঘ। এর মধ্যে অর্ধেক মানুষের বসবাস সংঘাতময় দেশগুলোতে।

ইউএনডিপির প্রকাশিত প্রতিবেদনে দেখা গেছে, নানা ধরনের দারিদ্রতার মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা যুদ্ধবিধ্বস্ত দেশগুলোতে। এসব দেশে যেমন রয়েছে পুষ্টিহীনতা তেমনি রয়েছে বিদ্যুৎ, পানি ও স্যানিটেশনের অভাব।

১১২টি দেশ ও ছয়শ কোটির বেশি মানুষের ওপর গবেষণা চালিয়ে দেখা গেছে, একশ দশ কোটি মানুষ তীব্র দরিদ্র্যের মধ্যে বসবাস করছে।

ইউএনডিপির আচিম স্টেইন বলেন, সম্প্রতি সংঘাতের পরিধি বেড়েছে। এতে একদিকে যেমন হতাহত বাড়ছে তেমনি রেকর্ড সংখ্যক মানুষ বাস্তুচ্যুত হচ্ছে। যার প্রভাব পড়ছে জীবন ও জীবিকায়।

প্রকাশিত তথ্যে দেখা গেছে, ১৮ বছরের নিচের প্রায় ৫৮৪ মিলিয়ন মানুষ চরম দারিদ্রতায় ভুগছে।

তাছাড়া সংঘাতপূর্ণ দেশগুলোতে শিশু মৃত্যু হার ৮ শতাংশ। স্থিতিশীল দেশুগলোতে এই হার মাত্র এক দশমিক এক শতাংশ।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর