1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

একমাত্র গোলের জয়ে প্রিমিয়ার লিগে শীর্ষেই থাকলো লিভারপুল

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ৮৩ বার পঠিত

স্পোর্টস ডেস্ক | ইংলিশ প্রিমিয়ার লিগের এখনও শুরুর দিকে। কিন্তু শুরু থেকেই তুমুল প্রতিদ্বন্দ্বীতা পয়েন্ট টেবিলে। লিভারপুল, ম্যানচেস্টার সিটি, আর্সেনাল – এই তিনটি ক্লাবের মধ্যে এখন থেকেই হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয়েছে। আজ একদিনেই দেখা গেছে এই লড়াইয়ের তীব্রতা। শেষ পর্যন্ত ক্রিস্টাল প্যালেসের মাঠে গিয়ে ১-০ গোলে জয় নিয়ে প্রিমিয়ার লিগ পয়েন্ট টেবিলের শীর্ষে থাকলো লিভারপুল।

ম্যাচের শুরুতেই গোল করে লিভারপুলকে এগিয়ে দেন দিয়েগো জোতা। কোডি গাকপোর পাস থেকে বল পেয়ে অসায়াসেই ক্রিস্টাল প্যালেসের জালে জড়িয়ে দেন দিয়েগো জোতা।

এরপর লিভারপুলকে আটকে রাখে ক্রিস্টাল প্যালেসের ডিফেন্ডাররা। কোনো গোলই করতে দেয়নি। ফলে ১-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়েন আর্নে স্লটের শিষ্যরা।

৭ ম্যাচ শেষে লিভারপুলের পয়েন্ট ১৮। একটি ম্যাচ না হারলে পূর্ণ পয়েন্টই থাকতো লিভারপুলের। সমান ম্যাচে ১৭ পয়েন্ট করে নিয়ে দ্বিতীয়ও তৃতীয় স্থানে রয়েছে ম্যানচেস্টার সিটি ও আর্সেনাল।

ম্যাচের শুরুতেই গোল হজম করে ফেলেছিলো লিভারপুল। মাত্র ৩০ সেকেন্ডেই অলরেডদের জালে বল জড়িয়ে দেন ইসমাইলা সার। কিন্তু এডি এনকেতিয়া অফসাইড থাকার কারণে গোলটি বাতিল হয়ে যায়।

৩৪তম মিনিটে গোল দ্বিগুণ করার সুযোগ পেয়েছিলেন দিয়েগো জোতা। মোহাম্মদ সালাহ এবং রায়ান গ্রাভেনবার্খ এর প্রচেষ্টায় বল পেয়ে যান জোতা। কিন্তু বলটি তিনি বারের ওপর দিয়ে বাইরে পাঠিয়ে দেন।

পুরো ম্যাচে ৭৫ ভাগ বল দখলে ছিল লিভারপুলের। কিন্তু বলকে আর ক্রিস্টাল প্যালেসের জালে জড়াতে পারেননি।

ম্যাচটা খুব কঠিন বলে অভিহিত করেছেন লিভারপুলের ডিফেন্ডার ভিরগিল ফন ডাইক। ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন তিনি। ফন ডাইক বলেন, `আমি মনে করি এখানে আসাটা সব সময়ই কঠিন। বছরান্তে এখানে এসে ফল কিন্তা আগেরটাই থেকে যাচ্ছে।‘

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর