1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

আলোকিত দেশপ্রেমিক ‘আ স ম আব্দুর রব’ গণতন্ত্র ও ন্যায়ভিত্তিক রাজনীতি বিনির্মাণে এক জীবন্ত কিংবদন্তী

মোহাম্মদ শহীদুল্লাহ প্রিন্স |
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • ১৪৬ বার পঠিত

বাংলাদেশের প্রগতিশীল গণতান্ত্রিক রাজনীতির অন্যতম পরিচিত মুখ, জেএসডি’র সভাপতি জনাব আ স ম আব্দুর রব ভাইয়ের বাসায় যাই নোয়াখালী জেলা সমিতির আসন্ন সম্মিলনী উপলক্ষে তাঁর বাসায়, নোয়াখালী জেলা সমিতির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সম্মিলনী উদযাপন কমিটির সদস্য সচিব ও সহ-সভাপতি এ কে এম আয়ূব উল্লাহ, সহ-সভাপতি মোঃ শাহজাহান (ভিপি সাত্তার), সহ-সভাপতি মাহফুজুর রহমান কিরণ, নির্বাহী কমিটির সদস্য রফিক উল্লাহ রাজু, নোয়াখালী বিভাগ বাস্তবায়ন মঞ্চের সভাপতি সময় মুরাদ। ৮২ বর্ষী নন্দিত এ নেতা চিন্তা, দর্শনতত্ত্ব, রাজনীতি, শ্রমিক আন্দোলন, সংগঠন, লেখালেখি, আলোচনা ও বক্তৃতার মাধ্যমে দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। আদর্শে অবিচল, ব্যক্তিজীবনে সাদাসিধে এবং জনমানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে নিরলস এই রাজনীতিক বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এক স্বতন্ত্র ব্যক্তিত্ব হিসেবে পরিচিত।

আ স ম আব্দুর রব সেই বিরল মানুষদের একজন, যিনি ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান, মহান স্বাধীনতার প্রথম পতাকা উত্তোলক, স্বৈরাচারবিরোধী আন্দোলন, গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম থেকে শুরু করে সাম্প্রতিক ফ্যাসীবাদ বিরোধী জুলাই -৩৬ গণআন্দোলন পর্যন্ত বিভিন্ন সময়ে কখনো কর্মী, কখনো সংগঠক, আবার কখনো নেতৃত্বদানকারীর ভূমিকায় থেকে মানুষের অধিকার, সামাজিক ন্যায়বিচার ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার আন্দোলনে নিজেকে সম্পৃক্ত রেখেছেন। ব্যক্তিগত স্বার্থের চেয়ে জনগণের স্বার্থকে অগ্রাধিকার দেওয়াই তাঁর রাজনৈতিক জীবনের অন্যতম বৈশিষ্ট্য।

তাঁর রাজনৈতিক জীবনের পাশাপাশি একজন লেখক, চিন্তাবিদ ও বিশ্লেষক হিসেবেও রয়েছে বিশেষ পরিচিতি। যা দেশের রাজনৈতিক ও বুদ্ধিবৃত্তিক অঙ্গনে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে। ইতিহাস, রাষ্ট্র, সমাজ, গণতন্ত্র, অর্থনীতি ও রাজনৈতিক দর্শন নিয়ে তাঁর সুচিন্তিত লেখনী নতুন প্রজন্মের কাছে মূল্যবান দলিল হিসেবে বিবেচিত হচ্ছে।

“আ স ম আব্দুর রব’ একজন নির্ভীক যোদ্ধা, যিনি ভালোবাসা, সততা ও আদর্শ দিয়ে পরাজয়কেও পরাজিত করেছেন। তিনি কেবল একজন রাজনৈতিক নেতা নন, তিনি মানবাধিকারের পক্ষে এক নির্ভরযোগ্য কণ্ঠস্বর। দেশের শ্রমজীবি মানুষেমানুষের প্রতিটি আন্দোলনের গুরুত্বপূর্ণ মুহূর্তে তাঁর উপস্থিতি ও বক্তব্য আন্দোলন-সংগ্রামী মানুষকে অনুপ্রাণিত করেছে। তিনি সবসময় নিপীড়িত মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং গণতন্ত্র, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

একান্ত আলাপচারিতায়, তিনি জীবনের সন্ধিক্ষণে এসে আবারও বলেন, দেশের শ্রমজীবী মানুষগুলো কেমন আছে? তারা কি তাদের অধিকার বুঝতে পারে? দেশের মানুষের প্রত্যাশিত গণতন্ত্র ও বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে বর্তমান সরকারের কাছে তাঁর ঐকান্তিক আশা পুনর্ব্যক্ত করেন।

লেখক : মোহাম্মদ শহীদুল্লাহ প্রিন্স,সাংস্কৃতিক সম্পাদক
নোয়াখালী জেলা সমিতি।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর