1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

একই নাটকে দুইবোন : সাবিলা-নাবিলা

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৮ এপ্রিল, ২০২৪
  • ১৫৭ বার পঠিত

বিনোদন ডেস্ক :

টিভি নাটকের জনপ্রিয় মুখ সাবিলা নূর। এখন ওটিটিতেও কাজ করছেন। প্রতি ঈদেই টিভিতে একাধিক নাটক নিয়ে হাজির হন তিনি। আসন্ন ঈদুল ফিতরেও এর ব্যতিক্রম হচ্ছে না। এবারে ঈদ উপলক্ষে অর্ধ ডজনেরও বেশি নাটকে দেখা যাবে তাঁকে। সাবিলা জানালেন, প্রতিটি নাটকই তাঁর কাছে বিশেষ।

এই বিশেষ কাজগুলোর ভিড়ে একটি কাজ হয়ে উঠেছে অতি বিশেষ। কারণ, সেই নাটকের গল্প ভাবনা সাবিলার নিজেরই। তাতে আবার অভিনয় করেছেন সাবিলা নূরের বড় বোন নাবিলা নূর। নাটকটির নাম ‘মুখোমুখি অন্ধকার’।

বাস্তবের মতো গল্পেও তাদের বড় বোন-ছোট বোন চরিত্রেই দেখা যাবে। এর আগে ‘পারাপার’ ও ‘হৃদিতা’ নামে দুটি নাটকের গল্প লিখেছেন সাবিলা। ‘মুখোমুখি অন্ধকার’ তাঁর তৃতীয় গল্প। এটির চিত্রনাট্য লিখেছেন আহমেদ তাওকীর। আর পরিচালনা করেছেন অনন্য ইমন। নাটকটিতে বড় বোন সহশিল্পী হওয়া প্রসঙ্গে সাবিলা নূর বলেন, ‘আমি যখন গল্পটি লিখি, তখন নাবিলার কথা মাথায় ছিল না। পরিচালক গল্পটি পড়ার পর নাবিলাকে নেওয়ার আগ্রহ দেখান। আর নাবিলাও তখন দেশে ছিল।’

প্রথমে কাজটি করতে রাজি ছিলেন না নাবিলা। সাবিলা বলেন, ‘পরিচালকের অনুরোধে তার সঙ্গে বিষয়টি নিয়ে কথা বললে সে লজ্জা পাচ্ছিল। যা হোক, আমি যেহেতু সহশিল্পী, তাই কমফোর্ট জোনের জায়গা থেকে শেষ পর্যন্ত কাজটি করতে রাজি হয় নাবিলা।’

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর