1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

এএফসি চ্যাম্পিয়ন্স লিগ : জাপানের ক্লাবের কাছে হেরে বিদায় রোনালদোর আল নাসরের

স্পোর্টস ডেস্ক |
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ১০৭ বার পঠিত

আরও একবার হতাশা। ক্রিশ্চিয়ানো রোনালদোর আল নাসর এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ এলিটের সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে। বুধবার জাপানের ক্লাব কাওয়াসাকি ফ্রন্টেল তাদের ৩-২ গোলে হারিয়ে প্রথমবারের মতো ফাইনালে ওঠার গৌরব অর্জন করেছে।

পাঁচবারের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ বিজয়ী রোনালদো জেদ্দায় প্রথমার্ধে একবার হেডে বল পোস্টে লাগান এবং ম্যাচের একেবারে শেষ মুহূর্তে একটি সুবর্ণ সুযোগ হাতছাড়া করেন।

আল নাসরের অধিনায়ক, যিনি সৌদি আরবে দুই বছর ছয় মাস কাটালেও এখনো কোনো বড় শিরোপা জিততে পারেননি, হতাশ হয়ে মাথা নাড়তে নাড়তে মাঠ ছেড়েছেন।

ম্যাচের দশম মিনিটেই কাওয়াসাকি এগিয়ে যায়, যখন মার্সিনিয়োর পাস থেকে মোহামেদ সিমাকানের হেড ক্লিয়ারেন্স ধরে নেওয়া ইতো অসাধারণ এক ভলিতে গোল করেন। ২৮ মিনিটে সৌদি ক্লাব আল নাসর সমতা ফেরায় সাদিও মানের শটে, যা ইউইচি মারুয়ামার কাঁধে লেগে দিক পরিবর্তন করে গোললাইনে পৌঁছায়।

এরপর রোনালদো দুটি ভালো সুযোগ তৈরি করলেও গোলের দেখা পাননি। একবার ওভারহেড কিক পোস্টের বাইরে যায় এবং আরেকবার হেড পোস্টে লেগে ফিরে আসে। কিন্তু প্রথমার্ধ শেষ হওয়ার আগে আবার এগিয়ে যায় কাওয়াসাকি। বেন্টো ইতো’র শট ঠেকালেও ফিরতি বলে ওজেকি গোল করতে ভুল করেননি।

দ্বিতীয়ার্ধে আল নাসর চাপ বাড়ালেও ৭৬ মিনিটে কাঠগড়ায় পড়ে তাদের রক্ষণভাগ। বদলি খেলোয়াড় এরিসন দারুণভাবে বল নিয়ে ডান দিক দিয়ে ঢুকে পাস বাড়ান ইয়েনাগাকে, যিনি গোল করতে ভুল করেননি।

৮৭ মিনিটে আইমান ইয়াহিয়া দুর্দান্ত দূরপাল্লার শটে একটি গোল শোধ করেন। বাকি সময়ে রোনালদোর দুটি প্রচেষ্টা জাপানি গোলরক্ষক ইয়ামাগুচি ঠেকিয়ে দেন। ফলে হার এড়াতে পারেনি আল নাসর, ৩-২ গোলে জয় নিয়ে ফাইনালে ওঠে কাওয়াসাকি ফ্রন্টালে।

শনিবার ফাইনালে কাওয়াসাকি মুখোমুখি হবে আরেক সৌদি ক্লাব আল আহলির, যেখানে দুই দলই প্রথমবারের মতো এশিয়ান শ্রেষ্ঠত্বের স্বপ্ন দেখছে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর