1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

এই শীতেই বানিয়ে রাখুন জলপাই জ্যাম

লাইফস্টাইল ডেস্ক | নাদিয়া সুলতানা মুন |
  • প্রকাশের সময় : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ৪৭ বার পঠিত

দেশি জলপাইয়ের মৌসুমে ঘরে তৈরি জ্যাম হতে পারে সকালের নাশতা বা নাস্তার সময়ের বিশেষ স্বাদ। সহজ উপকরণ আর সামান্য সময়েই বানিয়ে নিতে পারেন ঘন, মিষ্টি ও সুগন্ধি জলপাই জ্যাম।

উপকরণ:

জলপাই – আধা কেজি
লবণ – আধা চা–চামচ
চিনি – ২ কাপ (আপনার পছন্দ অনুযায়ী কম–বেশি করা যাবে)
পানি – ১ কাপ
দারুচিনি – ১ টুকরা
এলাচ – ২টি
লেবুর রস – ১ টেবিল চামচ (জ্যাম সংরক্ষণের জন্য)

যেভাবে বানাবেন:

জলপাইগুলো ভালোভাবে ধুয়ে নিন। এবার কাঁটা চামচ দিয়ে প্রতিটি জলপাইয়ে ৩–৪টি ছোট ফুটো করুন, যেন পরে শিরা ভেতরে সহজে ঢুকে যায়। লবণ মিশিয়ে জলপাই ৫–৭ মিনিট সেদ্ধ করুন, যেন কাঁচা গন্ধ পুরোপুরি দূর হয়। সেদ্ধ হয়ে গেলে পানি ঝরিয়ে আলাদা রাখুন।

অন্য একটি পাত্রে পানি ও চিনি একসঙ্গে নিয়ে চুলায় বসান। ফুটে উঠলে দারুচিনি ও এলাচ দিন। ৩–৪ মিনিট জ্বাল দিন, এতে হালকা পাতলা শিরা তৈরি হবে। এবার সেই শিরায় সেদ্ধ করা জলপাইগুলো দিন। মাঝারি আঁচে ১৫–২০ মিনিট রান্না করুন। ধীরে ধীরে শিরা ঘন হয়ে এলে আঁচ কমিয়ে দিন। শেষে লেবুর রস যোগ করুন। এটি জ্যামকে দীর্ঘদিন ভালো রাখবে। পুরো মিশ্রণ ঠান্ডা হয়ে গেলে কাচের পরিষ্কার বয়ামে ভরে সংরক্ষণ করুন। ঘরে তৈরি এই জলপাই জ্যাম ভাত, রুটি কিংবা পরোটার সঙ্গে দারুণ মানিয়ে যায়।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর