1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

এই প্রথম তিন বিদেশি কোচ দেখা যাবে সাঁতারে

বিশেষ সংবাদদাতা |
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৬৪ বার পঠিত

বাংলাদেশ সাঁতার ফেডারেশন একসাথে তিনজন বিদেশি কোচ নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। বুধবার ফেডারেশনের নতুন অ্যাডহক কমিটির প্রথম সভায় কোচ নিয়োগের বিষয়টি অনুমোদন হয়েছে। ঈদের পরই বিদেশি কোচ নিয়োগ প্রক্রিয়া শুরু করবে ফেডারেশন।

আগেও সাঁতারে বিদেশি কোচ ছিলেন। কোরিয়া ও জাপানী কোচ বাংলাদেশের দায়িত্ব পালন করে গেছেন। তবে কখনো ওয়াটারপোলো ও ডাইভিংয়ে বিদেশি কোচ ছিল না। এই প্রথম ফেডারেশন এই দুই ইভেন্টে বিদেশি কোচ নিয়োগ দেবে।

বাংলাদেশ সাঁতার ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. মাহবুবুর রহমান শাহীন দু’দিন আগে বিজনেস ডাইজেস্টকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে তিনজন বিদেশি কোচ নিয়োগের বিষয়টি বলেছিলেন। তার সেই প্রস্তাবনা প্রথম সভায় অনুমোদন হয়।

সাধারণ সম্পাদক বলেন, ‘আমরা দক্ষিণ কোরিয়া, চীন বা সিঙ্গাপুরের যে কোনো দেশ থেকে কোচ নিয়োগ দেবো। এক সঙ্গে সবাইকে না পেলে সাঁতারের কোচ আগে নিয়োগের চেষ্টা করা হবে।’

জানুয়ারিতে পাকিস্তানে সাউথ এশিয়ান গেমস হবে। জাতীয় দলের প্রস্তুতি কবে শুরু হবে? মাহবুবুর রহমান শাহীন বলেন,‌ ‘বিওএ থেকে সবুজ সংকেত পেলেই আমরা জাতীয় দলের প্রস্তুতি শুরু করবো। যতদিন বিদেশি কোচ নিয়োগ না হবে ততদিন স্থানীয়রা ট্রেনিং করাবেন।’

মে মাসে জাতীয় জুনিয়র চ্যাম্পিয়ন আয়োজনের সিদ্ধান্তও হয়েছে সভায়। এ সভায় ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের জন্য দুই সাঁতারুর নাম চূড়ান্ত করার কথা থাকলেও সিদ্ধান্ত হয়েছে ট্রায়ালের মাধ্যমে করার। আগামী ৫ মার্চ ট্রায়ালের দিন নির্ধারণ করা হয়েছে।’

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর