1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

এইচএসসি ফলাফলে দেশসেরা তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা

জেলা প্রতিনিধি | গাজীপুর |
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ১৬৩ বার পঠিত

মাদরাসার শিক্ষকদের সঙ্গে উত্তীর্ণ শিক্ষার্থীদের একাংশ
বরাবরের মতো এবারও আলিম পরীক্ষায় চমক দেখিয়েছে টঙ্গীর তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা। মাদরাসা শিক্ষা বোর্ড প্রকাশিত ফলাফল অনুযায়ী, দেশসেরা সাফল্য অর্জন করেছে প্রতিষ্ঠানটি।

ফলাফল বিশ্লেষণে জানা গেছে, প্রতিষ্ঠানটির অধীনে এক হাজার ২৭৭ জন শিক্ষার্থী পরীক্ষার জন্য নিবন্ধিত হন। যার মধ্যে এক হাজার ২৭২ জন পরীক্ষায় অংশ নেন। এরমধ্যে উত্তীর্ণ হয়েছেন এক হাজার ২৬০ জন। উত্তীর্ণের হার ৯৯.০৬ শতাংশ। এর মধ্যে ৬৬১ জন শিক্ষার্থী সর্বোচ্চ গ্রেড জিপিএ-৫ অর্জন করেছেন।

বিভাগভিত্তিক ফলাফলে দেখা যায়, বিজ্ঞান বিভাগে ৫২০ জন পরীক্ষার্থী অংশ নেন। এরমধ্যে ৫১৭ জন পাস করেছেন। আর ৩৯০ জন পেয়েছেন জিপিএ-৫। সাধারণ বিভাগে ৭৫৭ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছেন ৭৪৩ জন। এরমধ্যে ২৭১ জন জিপিএ-৫ পেয়েছেন।

প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ড. হেফজুর রহমান বিজনেস ডাইজেস্টকে বলেন, ‌শিক্ষার্থীদের কঠোর অনুশীলন, লেখাপড়া, শিক্ষকদের সঠিক পাঠদান এবং প্রতিষ্ঠানের নিয়ম-কানুন ও শৃঙ্খলা মেনে চলার কারণেই এই ফলাফল অর্জন সম্ভব হয়েছে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর