1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

এইচএসসিতে এবার ঢাকা বোর্ডে বৃত্তি পেলেন ৩১৮৬ শিক্ষার্থী

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ৮৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক | এইচএসসির ফলাফলের ভিত্তিতে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের তিন হাজার ১৮৬ জন শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়েছে। এর মধ্যে মেধাবৃত্তি (ট্যালেন্টপুল) পেয়েছেন ৩৬৫ জন এবং সাধারণ বৃত্তি পেয়েছেন দুই হাজার ৮২১ জন।

রোববার (১৫ ডিসেম্বর) ঢাকা শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক আজাদ হোসেন চৌধুরীর সই করা বিজ্ঞপ্তিতে ফলাফল প্রকাশ করা হয়।

এতে বলা হয়, ২০২৪ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের তালিকাভুক্ত শিক্ষার্থীদের মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তি দেওয়া হলো। সরকারি নিয়ম ও নীতিমালা অনুযায়ী এ বৃত্তির তালিকা প্রণয়ন করা হয়েছে।

মেধাবৃত্তি পাওয়া শিক্ষার্থীদের মাসিক ৮২৫ টাকা ও বছরে এককালীন ১ হাজার ৮০০ টাকা দেওয়া হবে। তারা বছরে মোট ১১ হাজার ৭০০ টাকা শিক্ষা সহায়তা পাবেন।

এইচএসসির উত্তরপত্র চ্যালেঞ্জের ফল ১৪ নভেম্বর
আর সাধারণ বৃত্তিপ্রাপ্তদের মাসে ৩৭৫ টাকা এবং বছরে এককালীন ৭৫০ টাকা দেওয়া হবে। তারা বছরে মোট ৫ হাজার ২৫০ টাকা পাবেন।

বৃত্তির টাকা ২০২৪-২৫ অর্থবছরে রাজস্ব বাজেটের বৃত্তি ও মেধাবৃত্তি খাত থেকে নির্বাহ করা হবে। জি-টু-পি পদ্ধতিতে ইএফটির মাধ্যমে শিক্ষার্থীদের ব্যাংক অ্যাকাউন্টে বৃত্তির টাকা পাঠানো হবে।

বৃত্তি পাওয়া শিক্ষার্থীরা উচ্চতর শিক্ষার জন্য মেডিকেলে ভর্তি হলে পাঁচ বছর, কারিগরি বা কৃষি কোর্সে ভর্তি হলে চার বছর, এলএলবিতে ভর্তি হলে চার বছর, ডিগ্রি সম্মান কোর্সে ভর্তি হলে চার বছর ও ডিগ্রি পাস কোর্সে ভর্তি হলে তিন বছর বৃত্তির সুবিধা পাবেন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর