1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

এআই ছাড়াই ছেলেকে ‘নাইনটিস হিরো’ লুকে আনলেন পরীমনি

বিনোদন ডেস্ক |
  • প্রকাশের সময় : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৯ বার পঠিত

আচমকাই অতীতে ফিরতে শুরু করেছেন নেটিজেনরা। দিনকয়েক ধরে সামাজিক মাধ্যমে আশি কিংবা নব্বইয়ের দশকের লুকে নিজেদের মেলে ধরার ট্রেন্ডে গা ভাসিয়েছেন প্রায় সবাই। এমন সময়ে কোনো এআই প্রযুক্তি ছাড়াই বাস্তবে ছেলেকে নব্বই দশকের আবহে ফুটিয়ে তুললেন চিত্রনায়িকা পরীমনি। ছেলের হেয়ারকাটে পরিবর্তন এনে তাকে যেন বানিয়ে দিয়েছেন সেই সময়ের এক মিষ্টি নায়ক।

সামাজিক মাধ্যমে ছেলে শাহীম মোহাম্মদ পূণ্যের তিনটি ছবি প্রকাশ করেছেন পরীমনি। ক্যাপশনে লিখেছেন, ‘মাই রিয়েল নাইনটিস হিরো’ অর্থাৎ ‘আমার নব্বই দশকের আসল নায়ক’।

ছবিতে নীল রঙের টি-শার্ট আর লম্বাটে ছাঁটের চুলে দেখা গেছে পূণ্যকে। ছোট্ট পূণ্যের এই নতুন রূপ দেখে রীতিমতো মুগ্ধ নেটিজেনরা তা বলাই বাহুল্য।

ছবিগুলো প্রকাশ পেতেই মন্তব্য ঘরে প্রশংসার জোয়ার বয়ে গেছে। মিষ্টি এই লুকে পূণ্যকে দেখে এক অনুরাগী লিখেছেন, ‘ভবিষ্যতের ক্রাশ, হ্যান্ডসাম বয়!’ অন্য একজন মন্তব্য করেছেন, ‘যে যুগের হিরোই হোক, অলওয়েজ কিউটের ডিব্বা।’ আবার অনেকেই বাবার সঙ্গে মিল খুঁজে পেয়ে লিখেছেন, ‘পুরাই বাপের মতন!’

উল্লেখ্য, চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর ছেলে শাহীম মোহাম্মদ পূণ্যকে একা হাতেই সামলে আসছেন পরীমনি। পরবর্তীতে এক কন্যাসন্তান দত্তক নেন তিনি, যার নাম রাখেন সাফিরা সুলতানা প্রিয়ম। বর্তমানে দুই সন্তানকে নিয়ে একা হাতেই সংসার ও ক্যারিয়ার সামলাচ্ছেন এই অভিনেত্রী। যদিও দিন কয়েক আগে তার কোলে নতুন এক সদ্যোজাতকে দেখা যায়। সকলের ধারণা, আরও একবার সন্তান দত্তক নিয়েছেন নায়িকা।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর