1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

ঋতুপর্ণা-মনিকাদের মতো পাহাড়ি ফুটবলারের খোঁজে বাফুফে

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
  • ৮০ বার পঠিত

বিশেষ সংবাদদাতা | দেশের ফুটবলে পাহাড়ি কন্যাদের তালিকা করলেই সবার ওপরে থাকবে ঋতুপর্ণা, মনিকা চাকমা ও রূপনা চাকমাদের নাম। জাতীয় দলকে আরো শক্তিশালী করতে পাহাড়ি ফুটবলারের খোঁজে নেমেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) এমপাওয়ারিং হিল ওমেন পার্সুই ফুটবল ক্যারিয়ার্স শীর্ষক সোসাল রেসপন্সিবিলিটি প্রোগ্রামের অংশ হিসেবে এই উদ্যোগ নিয়েছে বাফুফে।

তিন পার্বত্য জেলা বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙ্গামাটির সুবিধাবঞ্চিত ৪৫ জন নারী ফুটবলার নিয়ে রাঙ্গামাটির চিং হ্লা মং চৌধুরী মারি স্টেডিয়ামে চার দিনব্যাপী আবাসিক ক্যাম্প শুরু হয়েছে। পাশাপাশি দুই দিনব্যাপী চাইল্ড সেফগার্ডিং ট্রেনিং প্রোগ্রামও অনুষ্ঠিত হবে।

তিনজন প্রশিক্ষক এই আবাসিক ক্যাম্প ও ট্রেনিং প্রোগ্রাম পরিচালনা করবেন। আদিবাসী স্থানীয় প্রশিক্ষকদের জন্য থাকবে এক দিনব্যাপী আরেকটি কর্মশালা। ট্রেনিং কর্মশালা শেষে ৪৫ জন নারী খেলোয়াড়দের নিয়ে অনুষ্ঠিত হবে একটি ফুটবল ম্যাচ। সেখান থেকে বাছাইকৃত ১২ জন খেলোয়াড়কে আগামী ১ বছর দেয়া হবে শিক্ষা বৃত্তি। অংশ নেওয়া ৪৫ জন নারী খেলোয়াড়কে দেওয়া হবে শিক্ষা উপকরণ।

বৃহস্পতিবার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা প্রশাসক ও ম্যাজিস্ট্রেট এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এশিয়ান ফুটবল কনফেডারেশনের কর্মকর্তা নেইল গডফ্রে স্টা মারিয়া।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর