1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

ঋণের নামে অর্থ আত্মসাতের অভিযোগে, ইসলামী ব্যাংকের ২৩ কর্মকর্তাকে দুদকে তলব

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ১১৮ বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক | ঋণের নামে ইসলামী ব্যাংকের অর্থ আত্মসাতের অভিযোগ অনুসন্ধানে ব্যাংকটির ২৩ কর্মকর্তাকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। তলব করা ব্যক্তিদের আগামী ১০ থেকে ১২ নভেম্বরের মধ্যে পরিচয়পত্র ও পাসপোর্ট সাইজের ছবিসহ অন্যান্য তথ্যাদি নিয়ে দুদক কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে।

সম্প্রতি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের কাছে একটি চিঠি পাঠিয়ে বিষয়টি জানিয়েছে দুদক। মঙ্গলবার (৫ নভেম্বর) দুদক সূত্রে বিষয়টি জানা গেছে।

যাদের তলব করা হয়েছে তারা হলেন- ব্যাংকটির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কায়সার আলী ও ওমর ফারুক খান, উপ-ব্যবস্থাপনা পরিচালক তাহের আহমেদ চৌধুরী, এ এ এম হাবিবুর রহমান, হাসনে আলম, আব্দুল জাব্বার, সিদ্দিকুর রহমান, কাজী মো. রেজাউল করীম, মিফতাহ উদ্দিন, এ এফ এম কামালুদ্দিন, মুস্তাফিজুর রহমান সিদ্দিকী, জেকিউএম হাবিবুল্লাহ।

এছাড়া তালিকায় আরও আছেন- মনিটরিং বিভাগের প্রধান এসভিপি খালেকুজ্জামান, একই বিভাগের এসএভিপি মোহম্মদ নজরুল ইসলাম, বিনিয়োগ কমিটির সদস্য মোহাম্মদ সাব্বির, রফিকুল ইসলাম, মোহাম্মদ উল্লাহ, মোহাম্মদ আলী, ফরিদ উদ্দিন, সাইদ উল্লাহ, আবু সৈয়দ মোহম্মদ ইদ্রিস, আলতাফ হোসাইন ও গিয়াস উদ্দিন কাদের।

জানা গেছে, ইসলামী ব্যাংকের গ্রাহক মুরাদ এন্টার প্রাইজ, চাকতাই শাখার গ্রাহক মুরাদ এন্টার প্রাইজ, জুবলি রোড শাখার গ্রাহক ইউনাডেট সুপার ট্রেডার্স, খাতুনগঞ্জ শাখার গ্রাহক সেঞ্চুরি ফুড প্রোডাক্টসকে ঋণের নামে ইসলামী ব্যাংকের অর্থ আত্মসাৎ করা হয়েছে। এ ক্ষেত্রে ঋণ প্রস্তাবনা, সুপারিশ, অনুমোদন, বিতরণ, পরিদর্শন ও মনিটরিংয়ের সঙ্গে জড়িত ২৩ কর্মকর্তাকে তলব করেছে দুদক।

চিঠিতে উল্লেখিত ব্যক্তিদের দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ে নির্দিষ্ট সময়ে উপস্থিত হয়ে বিতরণকৃত ঋণের তথ্যসহ ব্যক্তিগত তথ্য এবং লিখিত বক্তব্য জমা দিতে বলা হয়েছে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর