উস্তুওয়ানা বিল্ডার্স এন্ড ডেভেলপমেন্ট কোম্পানি ও গ্রীণ লাইন সুইচ বাজার এর ব্যবস্হাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমান বাবুল বিসিআরসি আইকনিক অ্যাওয়ার্ড ২০২৬ এ ভূষিত হয়েছেন। বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স কাউন্সিল বিসিআরসি রাজধানীর একটি অভিজাত রেস্তোরাঁয় আয়োজিত এক অনুষ্ঠানে তাকে এই অ্যাওয়ার্ড প্রদান করে। "গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিতে আমাদের প্রত্যাশা" শীর্ষক আলোচনা ও পুরষ্কার প্রদান ও ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন প্রাইমএশিয়া ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ডঃ আ ন ম মেশকাত উদ্দীন। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজে-এর সভাপতি ওবায়দুর রহমান শাহীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক রেজাবুদ্দৌলা চৌধুরী,জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুর আহমেদ।সভাপতিত্ব করেন বিসিআরসি'র সভাপতি ও অগ্রণী বার্তা সম্পাদক আলী আশরাফ আখন্দ। স্বাগত বক্তব্য রাখেন বিজনেস ডাইজেস্ট এর সম্পাদক ও প্রকাশক এবং বিসিআরসি'র সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ শহীদুল্লাহ্ প্রিন্স। অনুষ্ঠান পরিচালনা করেন বিসিআরসি'র সাধারণ সম্পাদক সাহেদ আহাম্মদ।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শহীদুল্লাহ প্রিন্স
Copyright © 2026 দৈনিক বিজনেস ডাইজেস্ট. All rights reserved.