1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

উমর ফারুকের কবিতা : ঝাপসা অতীত

সাহিত্য ডেস্ক |
  • প্রকাশের সময় : শনিবার, ১০ মে, ২০২৫
  • ৬৭ বার পঠিত

জীবনের হাল ছেড়ে ওই নদীর ধারে বসে
কেটে যায় অসংখ্য বিকেল অনাদরে।
ভাবনাহীন বয়ে চলা নদী যেন আনমনে গেয়ে যায়
ঢেউয়ের তালে সুর মিলিয়ে।
অতীতের খুনসুটি ভেসে ওঠে মনের দর্পণে।
বেলা শেষে পাখিরাও ফেরে তার নীড়ে
কুয়াশাচ্ছন্ন মেঠোপথে মন চলে দূর অজানায়।

জানি না কত দূর চলে গেছে মেঠোপথ।
সন্ধ্যে নামার আগে ইচ্ছে করে
গোধূলির আবির মেখে দিই তোমার গালে।
সেদিন তোমার হাতের মালা দেখে বকুল হতে চেয়েছি।
হতে চেয়েছি তোমার কোলে পড়ে থাকা নকশিকাঁথা
তাল পাতার হাতপাখাটার ভাগ্য দেখে অবাক হয়েছি, জানো তো!

তোমার হাতের জলের জন্য বৃক্ষ হতে চেয়েছি
তোমার কাছে নিখোঁজ এমন অনেক খুঁজেছি।

গত রাতের নির্ঘুম অস্থিরতার সাক্ষী সে মন
স্বপ্নগুলো ডানা মেলে উড়াল দিয়েছে।
চাঁদের ঠোঁটে রক্ত ঝরিয়ে আপন করেছি
ক্লান্ত মনের বিছানা।
হাজার নদীর মোহনায় প্লাবিত হয়েছি বারংবার।

অদ্ভুত দম বন্ধ করা ঘন কুয়াশায় ভিজিয়েছি আপন হৃদয়পট।
তবু আশা ছাড়িনি
জানি তুমি আসবে…
শ্বাসরুদ্ধ পরিবেশ অবশ শরীর গুটিয়ে
রংহীন কুয়াশায় ভিজে তখনো তোমার অপেক্ষায়
পথপানে চেয়ে রয়েছি।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর