1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

উমর ফারুকের কবিতা : কিংবদন্তি জিয়া

বিডি সাহিত্য ডেস্ক |
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ১২২ বার পঠিত

পরাধীনতার শিকল ভাঙতে
অস্ত্র হাতে রণাঙ্গনে দিলে নেতৃত্ব
কাঁধে কাঁধ মিলে যুদ্ধ করে
দেখালে নিজের বীরত্ব

২৫ মার্চ জাতির কালরাত্রে
তোমার বজ্রকণ্ঠে স্বাধীনতার ঘোষণা
বাংলার এক প্রান্ত থেকে অন্যপ্রান্তে
কৃষক শ্রমিক ছাত্র জনতার যুদ্ধের প্রেরণা।

নয় মাস যুদ্ধ শেষে
এনে দিলে লাল-সবুজের দেশ
জাতির দুর্যোগে তুমি নির্ভয় অটল
সকল ক্ষেত্রে দেখিয়েছো দুর্দান্ত সাহস।

কঠোর হস্তে ভেঙেছো একনায়কতন্ত্র
দেশি-বিদেশি রুখেছো ষড়যন্ত্র
ধানের শীষের পতাকা তুলে
চালু করেছো বহুদলীয় গণতন্ত্র।

তুমি সর্বকালের জনপ্রিয় নেতা
বাঙালির মুক্তির সনদ ১৯ দফার রচয়িতা
বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবক্তা
সমৃদ্ধির দেশ গড়তে গড়েছিলে একতা।

তুমি চিরজাগ্রত, চিরস্মরণীয়,
তোমার আদর্শ চির অনুকরণীয়
বাংলাদেশি জাতীয়তাবাদের প্রাণ
তুমি বাংলার শ্রেষ্ঠ সন্তান জিয়াউর রহমান।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর