1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক সন্ধ্যায়

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : শনিবার, ১০ মে, ২০২৫
  • ১৫৬ বার পঠিত

আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে বিভিন্ন রাজনৈতিক দলের আন্দোলনের মধ্যে উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক ডাকা হয়েছে।

শনিবার (১০ মে) সন্ধ্যায় এ বৈঠক হবে বলে বিজনেস ডাইজেস্টকে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ। তবে বৈঠকের বিষয়ে তিনি আর কোনো তথ্য জানাতে রাজি হননি।

আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে রাজধানীর শাহবাগে আন্দোলন করছে জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) সমমনা রাজনৈতিক দলগুলো। এ দাবির স্বপক্ষে দেশের বিভিন্ন স্থানে সড়ক অবরোধের ঘটনাও ঘটছে।

আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে- শুক্রবার বিবৃতিতে এমন তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

অন্যদিকে আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল এক ফেসবুক স্ট্যাটাসে বলেছেন, ‘আইসিটি আইন চাইলেই আমরা কয়েকদিনের মধ্যে সংশোধন করতে পারবো। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য সন্ত্রাস দমন আইনসহ অন্য আইনগুলোও আছে। কাজেই আইন কোনো সমস্যা না। রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগের নিষিদ্ধকরণ চাইলে বা বিচারিক আদালত এ সম্পর্কে কোনো পর্যবেক্ষণ বা রায় এলে অবশ্যই আইনানুগভাবে দ্রুত আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে। আমরা সেই প্রত্যাশায় আছি। ইনশাআল্লাহ্।’

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর