1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

উদ্ভুত পরিস্থিতিতে ই-ক্যাবের আসন্ন নির্বাচন স্থগিত

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪
  • ১১৩ বার পঠিত

ই-কমার্স ব্যবসায়ীদের সংগঠন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) ২০২৪-২৬ সালের পঞ্চম দ্বি-বার্ষিক নির্বাচন স্থগিত করা হয়েছে। আগামী ২৭ জুলাই রাজধানীর শাহবাগে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব কনভেনশন হলে এ নির্বাচনে ভোটগ্রহণের কথা ছিল।

কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশের চলমান পরিস্থিতিতে কারফিউ জারি থাকায় নির্বাচনের নতুন তারিখ নির্ধারণ করা হবে। এ লক্ষ্যে শনিবার (২৭ জুলাই) প্রার্থীদের নিয়ে বৈঠক করবে ই-ক্যাব নির্বাচন কমিশন।

বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে বুধবার (২৪ জুলাই) রাতে অনুষ্ঠিত নির্বাচন বোর্ডের জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। বোর্ডের অন্য দুই সদস্য হলেন এফবিসিসিআই’র পরিচালক সৈয়দ মো. বখতিয়ার ও বিএনএনআরসি’র সিইও এ এইচ এম বজলুর রহমান।

বিষয়টি নিশ্চিত করে বজলুর রহমান গণমাধ্যমকে জানিয়েছেন, কারফিউ জারি থাকায় নতুন তারিখ নির্ধারণের জন্য আগামী শনিবার ই-ক্যাব অফিসে ভোটগ্রহণ হবে না। ওইদিন আমরা প্রার্থীদের নিয়ে বৈঠক করবো। সেখানে নতুন তারিখ ঠিক হতে পারে।

ই-ক্যাব নির্বাচনে এবার ১১ পরিচালক পদে ২৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ নির্বাচনে ভোট দেবেন ১৩ শত ৬৪ জন ভোটার। ই-ক্যাবের বর্তমান সদস্য প্রতিষ্ঠানের সংখ্যা ২৭০০ এর অধিক।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর