1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

উত্তর কোরিয়া সফরে ভ্লাদিমির পুতিন : কিমের উষ্ণ অভ্যর্থনা।

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ জুন, ২০২৪
  • ১১৭ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর কোরিয়া সফরে গেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বুধবার (১৯ জুন) সকালের দিকে পিয়ংইয়ং পৌঁছান তিনি। বিমানবন্দরে আগে থেকেই অপেক্ষা করছিলেন কিম জং উন। পরে সেখানে পুতিনকে স্বাগত ও উষ্ণ অভ্যর্থনা জানান কিম।

জানা গেছে, এরই মধ্যে ভ্লাদিমির পুতিন ও কিম জং উনের মধ্যে উচ্চ পর্যায়ের বৈঠক শুরু হয়ে গেছে। উত্তর কোরিয়ার রাজধানীতে অনুষ্ঠিত এই বৈঠকে গুরুত্ব পাবে প্রতিরক্ষা ও অর্থনীতি।

প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, বিমানবন্দরে পুতিনের সঙ্গে হাত মিলিয়ে আলিঙ্গন করছেন কিম। পরে সেখান থেকে মোটর শোভাযাত্রার মধ্যে দিয়ে পুতিনকে গন্তব্যে নিয়ে যাওয়া হয়। রাস্তার দুই পাশ সাজানো হয় রাশিয়ার পতাকা ও পুতিনের ছবি দিয়ে।

২৪ বছরের মধ্যে উত্তর কোরিয়ায় এটাই পুতিনের প্রথম সফর। ইউক্রেনে হামলার পর থেকে মস্কো ও পিয়ংইয়ংয়ের মধ্যে সম্পর্ক আরও জোরালো হয়েছে। কারণ দুই দেশই পাশ্চিমাদের নিষেধাজ্ঞার বিরুদ্ধে লড়ছে।

পুতিন যে কোনো সময় উত্তর কোরিয়া সফর করতে পারেন বলে আগেই জানিয়েছিল ক্রেমলিন। তবে সোমবার তার এই সফরের দিন তারিখ নিশ্চিত করা হয় ক্রেমলিনের পক্ষ থেকে।

সর্বশেষ ২০০০ সালে রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে যাত্রা শুরুর দিকে উত্তর কোরিয়ায় সফর করেছিলেন পুতিন। তখন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা ছিলেন কিম জং ইল; যিনি দেশটির বতর্মান সর্বোচ্চ নেতা ও প্রেসিডেন্ট কিম জং উনের বাবা।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর