1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

উজবেকিস্তানের বিপক্ষে ড্রয়ে অপেক্ষায় বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক |
  • প্রকাশের সময় : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ৩৫ বার পঠিত

চাইনিজ তাইপেকে হারিয়ে এশিয়ান গেমস পুরুষ হকির বাছাইয়ের শুভসূচনা করেছিল বাংলাদেশ। কিন্তু পরের ম্যাচেই ২০ বছর পর শ্রীলঙ্কার কাছে হারতে হয়েছিল লাল-সবুজের প্রতিনিধিদের। এবার মাঠ ছাড়তে হয়েছে উজবেকিস্তানের বিপক্ষে ১-১ গোলে ড্র করে।

এই ম্যাচে জয় পেলেই নিশ্চিত হয়ে যেত এশিয়ান গেমসের টিকিটসহ সেমিফাইনাল। কিন্তু জিততে না পারায় তা সম্ভব হয়নি।

থাইল্যান্ডের ব্যাংককে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। পেনাল্টি কর্নার থেকে ষষ্ঠ মিনিটেই গোল করে উজবেকিস্তানকে লিড এনে দেন মিরনশোখ ওর্তিকবোয়েভ। পিছিয়ে পড়ার পর ফিনিশিংয়ের অভাবে গোল শোধ হচ্ছিল না বাংলাদেশের।

একেবারে ম্যাচের শেষ কোয়ার্টারে ৪৬ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে গোল করে সমতা ফেরান আমিরুল ইসলাম। ম্যাচে ৬টি পেনাল্টি কর্নার পাওয়ার পরও একটিও কাজে লাগাতে পারেনি বাংলাদেশ।

বাছাইপর্বের ৩ ম্যাচ শেষে বাংলাদেশ ও উজবেকিস্তান উভয়েরই সংগ্রহ ৪ পয়েন্ট। তবে উজবেকিস্তান সেমির টিকিট কেটে ফেলেছে গোল ব্যবধানে এগিয়ে থাকায়।

তবে এখনও স্বপ্ন ফুরিয়ে যায়নি এশিয়ান গেমসে খেলার। বাছাইপর্বে ৯ দলে থেকে শীর্ষ ৬টি দল মূল পর্বে যাওয়ার সুযোগ পাবে। ফলে পঞ্চম বা ষষ্ঠ হওয়ার লড়াইয়ে জিততে পারলেই কাঙ্ক্ষিত এশিয়ান গেমসের টিকিট নিশ্চিত করতে পারবে বাংলাদেশ।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর