1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

উইটন ইন্টারন্যাশনাল স্কুলে সৃজনশীল ইসলামি শিক্ষার প্রদর্শনী

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ৫০ বার পঠিত

দেশে প্রথমবারের মতো ইসলামি স্টাডিজ প্রজেক্ট এক্সিবিশনের আয়োজন করেছে উইটন ইন্টারন্যাশনাল স্কুল। মঙ্গলবার (২৮ অক্টোবর) প্রতিষ্ঠানটি আয়োজিত এ প্রদর্শনীতে চারটি ক্যাম্পাসের এক হাজারেরও বেশি শিক্ষার্থী অংশ নেয়।

শিক্ষার্থীরা গবেষণাভিত্তিক ও সৃজনশীল উপস্থাপনার মাধ্যমে ইসলামকে একটি জীবন্ত জ্ঞানচর্চার ক্ষেত্র হিসেবে তুলে ধরে। প্রজেক্টগুলোর মধ্যে ছিল ‘আল্লাহর মহিমান্বিত সৃষ্টি’, ‘ইসলামের পাঁচ স্তম্ভ’, ‘সালাত’, ‘যাকাত’, ‘হজ’, ‘লুকমান (আ.) এর হিকমাহ’ ও ‘জমজম কূপের ইতিহাস’- যা ধর্মীয় জ্ঞানকে বাস্তব জীবনের সঙ্গে যুক্ত করে উপস্থাপিত হয়।

আয়োজনের সার্বিক দায়িত্বে ছিলেন ভাইস প্রিন্সিপাল সাইদা মীরা তাবাসসুম। সহযোগিতায় ছিলেন পারভীন কাদর, মোহসিনা নিশাত শারমিন, সাইদা নাঈম ও আল-কোরআন কো-অর্ডিনেটর মুফতি মাসুম বিল্লাহ।

আরবি ও আল-কোরআন কো-অর্ডিনেটর মাওলানা মাসুম বিল্লাহ বলেন, আজ আমাদের শিক্ষার্থীরা কোরআনের আয়াত ও নবীদের কাহিনী মুখস্থ করছে না; তারা চিন্তা করছে, প্রশ্ন করছে, বিশ্লেষণ করছে। যা প্রকৃত ইসলামি শিক্ষার উদ্দেশ্য। কেউ আল্লাহর সৃষ্টিজগৎ নিয়ে গবেষণা করছে, কেউ নবীদের জীবন থেকে শিক্ষা নিচ্ছে, কেউ আবার বিজ্ঞান ও ইসলামকে একত্রে দেখছে- এটাই জ্ঞানের আসল আলো।

তিনি বলেন, ইসলাম শুধু নামাজ বা রোজার মধ্যে সীমাবদ্ধ নয়; এটি জীবনের প্রতিটি ক্ষেত্রে কার্যকর নির্দেশনা দেয়।

প্রিন্সিপাল ও ম্যানেজিং ডিরেক্টর আবদুল্লাহ জামান বলেন, ইসলামী স্টাডিজ শুধু একটি ধর্মীয় বিষয় নয়- এটি একটি পূর্ণাঙ্গ জীবনবিধানের অধ্যয়ন। আমরা ইসলামকে পড়াই গবেষণাভিত্তিক ও সৃজনশীল উপস্থাপনার মাধ্যমে, যেমনভাবে বিজ্ঞান বা ইংরেজি শেখানো হয়।

তিনি বলেন, আজকের শিশুরাই আগামী দিনে সমাজ গঠন করবে। যদি আমরা তাদের এমন শিক্ষা দিতে পারি, যেখানে আল্লাহভীতি, মানবতা, নৈতিকতা ও জ্ঞানের প্রতি ভালোবাসা একসঙ্গে বিকশিত হয়, তাহলেই আমরা আলোকিত প্রজন্ম গড়তে পারবো।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর