মোহাম্মদ শহীদুল্লাহ প্রিন্স :
দেশের আকাশে কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। তাই রমজান মাস ৩০ দিন পূর্ণ হবে। সে হিসেবে দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে আগামী বৃহস্পতিবার।
সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটি এ সিদ্ধান্ত জানিয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৭টায় ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে চাঁদ দেখা কমিটির বৈঠক শুরু হয়। এর পূর্বে ইসলামিক ফাউণ্ডেশন আজ সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করে। কমিটির সভাপতি ও ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান বৈঠক শেষে জানান,
সভায় ১৪৪৫ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করে দেখা যায় দেশের আকাশে কোথাও চাঁদ দেখা যায়নি। তাই রমজান মাস ৩০ দিন পূর্ণ হবে। পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে বৃহস্পতিবার। এসময় মন্ত্রী দেশবাসীর উদ্দেশ্যে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানান।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শহীদুল্লাহ প্রিন্স
Copyright © 2026 দৈনিক বিজনেস ডাইজেস্ট. All rights reserved.