1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

ঈদ উপলক্ষে বাটার নতুন কালেকশন ‘স্টারলাইট’

জ্যেষ্ঠ প্রতিবেদক |
  • প্রকাশের সময় : রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ৭৪ বার পঠিত

ঈদ উৎসব আরও জমজমাট করে তুলতে শীর্ষস্থানীয় ফুটওয়্যার ব্র্যান্ড বাটা এনেছে নতুন কালেকশন। বাটা জানিয়েছে, ‘স্টারলাইট’ নামে অনন্য এই কালেকশনে দৃষ্টিনন্দন ও নতুন সব ডিজাইন রয়েছে; যা সৌন্দর্য ও স্বাচ্ছন্দ্য দুটিই নিশ্চিত করবে।

নারীদের জন্য রয়েছে ক্রিস্টাল ট্রেন্ডিং হিল থেকে শুরু করে আধুনিক আপারের আরামদায়ক স্যান্ডেল। পুরুষদের জন্যও থাকছে নানা রকমের ড্রেস শু, মোকাসিন, সামার স্যান্ডেল ও গরমকালের উপযোগী অন্যান্য ফ্যাশনেবল জুতা। পুরুষদের জন্য বিশেষ এক্সক্লুসিভ লেদার রেঞ্জ ঈদের উদযাপন আরও বহুগুণ বাড়িয়ে তুলবে।

গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সবার সাধ্যের মধ্যে কিছু না কিছু রাখার চেষ্টা করে বাটা। তাই স্টারলাইট কালেকশনে পুরুষদের জুতার দাম থাকছে ৪৯৯ থেকে ১৬ হাজার ৯৯৯ টাকার মধ্যে। নারীদের জুতার দাম ৪৯৯ থেকে ৫ হাজার ৯৯৯ টাকার মধ্যে এবং শিশুদের জুতার দাম থাকছে ৪৯৯ থেকে ৩ হাজার ৯৯৯ টাকার মধ্যে। বিভিন্ন ব্যাংকের কার্ড ও মোবাইল ওয়ালেটের মাধ্যমে কেনাকাটার ক্ষেত্রে ক্রেতাদের জন্য বিশেষ ক্যাশব্যাক ও কুপন সুবিধাও দিচ্ছে বাটা।

এতে বলা হয়, বাটা রেড লেবেল, বাটা কমফিট, পাওয়ার, নর্থ স্টার, ওয়েনব্রেইনার, বাবলগামারস, হাশ-পাপিস এবং সোলের মতো ব্র্যান্ডের আইকনিক ঈদ কালেকশনের সঙ্গে ঈদে গ্রাহক পাবেন সেরা মান ও স্টাইল। বাটার প্রতিটি জুতাই সেরা ডিজাইন, উন্নত উপকরণ ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে তৈরি করা হয়, যা সর্বোচ্চ স্বাচ্ছন্দ্য ও স্থায়িত্ব নিশ্চিত করে। মেমোরি ফোম, অর্থোলাইট কুশনিং, লাইটওয়েট ফিচারের লাইফ অ্যান্টি-ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্যসহ ট্রেন্ডি সব জুতা নিয়ে এসেছে বাটা।

আড়াই হাজারের বেশি ডিজাইনের জুতার পাশাপাশি ঈদ সামনে রেখে বর্তমানে আরও ১ হাজারেরও বেশি নতুন ডিজাইনের জুতা যোগ হয়েছে বাটার অনলাইন প্ল্যাটফর্মে। অনলাইন ক্রেতাদের বাড়তি সুবিধা দিতে এখন Batabd.com-এ সাপ্তাহিক ফ্ল্যাশ ডিল ও ফ্রি শিপিং অফার থাকছে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর