1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

ঈদ আনন্দে মিলি,এসো প্রাণ খুলে হাসি : প্রাকৃতজ শামিমরুমি টিটন।

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ জুন, ২০২৪
  • ২৫১ বার পঠিত

সাহিত্য ডেস্ক :
ত্যাগের মহিমায় চির সমুজ্জ্বল মানব-হৃদয়!
আজ এক-সত্য মহান অন্তরে ভাগাভাগি করি
ঘরে কী বাহিরে, ঈদের আনন্দ দেশে-দশে-বিশ্বে
রব রব ওরে, প্রেমের প্রেরণা তুঁ আজহা-হৃদয়ে!

ফিরে দেখি প্রেম, সেই তুমি-আমি আদি সৃষ্টির দিনে
জগতের মাঝে দেখেছি কেবল ত্যাগেরই ফসল
এহি সত্য-সুন্দর প্রেমের অন্তরে উৎসর্গে -লিন!—
ফিরি শূন্য হাতে—শোধ করি আজ জীবনের ঋণ!

প্রাণে-প্রেমে দেখি ব্যর্থতার মাঝে কী ব্যথার পাহাড়
বিধাতার মতো গোপন থাকুক না-বলা কথা তার!
চন্দ্র-কলায় ফুঁসে সুসম সাগর—জগতের ভার—
আমার ‘আমি’রে কুরবানি করি আল্লাহু আকবার!

মাটিতে মিশে মাটি, সেজদা-মিলনে কাঁদে অন্ত‍র্জল
মৃত চোখ জোড়া জগতের মতো একাক্ষে চেয়ে রয়
ত্যাগের মহাপথে রক্ত দিয়ে আঁকা প্রেমের হৃদয়
মানুষের জয়—’মহাকাল-এপিক’ এমনই হয়!—

কবি মেলে ধরে কবিতার খাতা, যথা বেঘোর প্রেমে
স্ব‍র্গ ফেলে রেখে পৃথিবীতে ফিরে স্ব‍র্গ-ধরণি-ধরা
অনা-আদি-বহে প্রভূত প্রবাহে প্রেমের হাওয়া—
জলের খোলসে গুপ্ত প্রাণ আঁকে ভ্রূণ-জল-কণা

দূর দিগন্তে ভাসে এক-সত্য-প্রেমের আদি-ইতিকথা
নদীর বাঁকে বাঁকে রক্তাক্ষরে লেখা নগর-সভ্যতা;
তবে মিসিং লিংক, ডিএনএ জিন—জানে না মানুষ
মানব-ইতিহাসে তার উৎপত্তি আজও অজানা!

ঘুরছে কেবল অনন্ত প্রবাহে—মিলে যায় শেষে
প্রেমের পৃথিবীতে প্রেমিক মানুষ তাকওয়া প্রেমে
এক-সত্য প্রিয়, প্রেমের হাসিতে প্রাণখোলা হাসি
এসো, আমার ‘আমি’রে কুরবানি করে প্রাণ খুলে হাসি।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর