1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

ঈদে বাড়িতেই তৈরি করুন মালাই টোস্ট

লাইফস্টাইল ডেস্ক | নাদিয়া সুলতানা মুন |
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ মার্চ, ২০২৬
  • ৪৮ বার পঠিত

আনন্দ ভাগাভাগি করা। এই বিশেষ দিনে খাবারের মানে শুধু পেট ভরা নয় বরং অতিথিদের জন্য এক ভিন্ন স্বাদের অভিজ্ঞতা তৈরি করাও। সাধারণ পোলাও, মাংস ও সুস্বাদু সেমাই তো সবারই প্রিয়, কিন্তু এবারের ঈদে ডেজার্টে কিছু নতুন আনতে চাইলে মালাই টোস্ট তৈরি করতে পারেন।

মালাই টোস্ট হলো সেই ধরনের ডেজার্ট যা একবার খেলে মনে রাখার মতো। ভরপুর মালাই দিয়ে তৈরি হওয়ায়, প্রথম কামড়েই পাওয়া যায় অসাধারণ স্বাদ। মালাই টোস্টের সবচেয়ে বড় সুবিধা হলো এর উপকরণের তৈরি করা যায় এবং এটি ছোট-বড় সবাই পছন্দ করবে।

আসুন জেনে নেওয়া যাক কীভাবে বাড়িতে মালাই টোস্ট তৈরি করবেন-

উপকরণ:
১. দুধ ১ লিটার
২. গুঁড়া দুধ ১ কাপ
৩. চিনি ১ কাপ
৪. পাউরুটি ৬ টুকরো
৫. ঘি ৪ টেবিল চামচ
৬. কিশমিশ কয়েকটি
৭. পানি ২ কাপ
৮. কাজু বাদাম পরিমাণমতো

প্রস্তুত প্রণালি-
প্রথমে একটি পাত্রে দুধ ফুটিয়ে ঘন করে নিন। এরপর গুঁড়া দুধ ও আধা কাপ দুধ মিশিয়ে নিন এবং মিশ্রণটি ঘন হয়ে মালাই বা রাবড়ি মতো তৈরি করুন।

এরপর অন্য একটি পাত্রে ১ কাপ পানিতে চিনি ফুটিয়ে পাঁচ মিনিট হালকা সিরা তৈরি করুন। পাউরুটির স্লাইসগুলো মাঝখান থেকে কেটে ঘি বা তেলে সোনালি ও মুচমুচে ভেজে নিন। ভাজা পাউরুটিগুলো গরম সিরায় কয়েক সেকেন্ড ডুবিয়ে তুলে নিন।

এরপর এক টুকরো পাউরুটির ওপর ঘন মালাই দিন এবং অন্য টুকরো দিয়ে ঢেকে দিন। উপরে আরও কিছুটা মালাই দিয়ে কাঠবাদাম বা পেস্তা কুচি ছড়িয়ে পরিবেশন করুন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর