1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

ঈদের দিন পাতে রাখুন মুরগির কোরমা

লাইফস্টাইল ডেস্ক | নাদিয়া সুলতানা মুন |
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ৪৫ বার পঠিত

ঈদের দিন মানেই আনন্দ, মিলনমেলা আর সুস্বাদু খাবারের বিশেষ আয়োজন। সেই উৎসবের টেবিলকে আরও সমৃদ্ধ করতে পাতে রাখতে পারেন মুরগির কোরমা। যার ঘন ঝোল, সুগন্ধি মশলা আর মোলায়েম স্বাদ মুহূর্তেই সবার মন জয় করবে। ঐতিহ্যবাহী এই পদটি একদিকে যেমন উৎসবের আমেজ বাড়ায়, অন্যদিকে পরিবার-পরিজনের সঙ্গে ভাগ করে নেওয়া আনন্দকে করে তোলে আরও স্মরণীয়। রইলো রেসিপি-

উপকরণ:
মুরগি ১টি
আলু ২টি টুকরা করা
পেঁয়াজ বাটা ১/৪ কাপ
কাঁচামরিচ- ৪টি
আদা বাটা ১ টেবিল চামচ
রসুন বাটা ১ টেবিল চামচ
জিরা বাটা ১ চা চামচ
চিনি ১ চা চামচ
দারুচিনি ২টি
এলাচ ৪টি
তেজপাতা ২টি
গরম মসলা ১/২ চা চামচ
টক দই বা দুধ ১/২ কাপ
কিশমিশ ৭/৮টি
লেবুর রস ১ টেবিল চামচ
তেল ১ কাপ
ঘি ১ টেবিল চামচ
লবণ স্বাদমতো

যেভাবে তৈরি করবেন:

প্রথমেই মুরগির মাংস ধুয়ে পানি ঝড়িয়ে নিন। এরপর পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, লবণ দিয়ে মাংস ভালোভাবে মেখে রাখুন আধঘণ্টা। এবার কড়াইতে অল্প তেল দিয়ে আলু ভেজে উঠিয়ে রাখুন। একই তেলে ম্যারিনেট করা মাংস দিয়ে কিছুক্ষণ কষিয়ে তাতে এরপর দারুচিনি, এলাচ, তেজপাতা ও আলু দিয়ে মাংসটা ২৫-৩০ মিনিট কষিয়ে নিন। মাংস কষানো হলে পরিমাণ মতো পানি দিয়ে দিন।

পানি ফুটে উঠলে অল্প আঁচে ঢেকে রান্না করুন। মাঝেমাঝে ঢাকনা খুলে হালকাভাবে নেড়ে দিন। খেয়াল রাখতে হবে মাংস যেন লেগে না যায়। ঝোল ঘন হয়ে এলে টক দই বা দুধ দিয়ে আরও ৫-১০ মিনিট রান্না করুন। নামানোর কিছুক্ষণ আগে কিশমিশ, লেবুর রস, চিনি, কাঁচামরিচ ও ঘি দিয়ে ঢেকে দিন। মাংসে তেল উঠে এলে নামিয়ে নিন। ব্যস তৈরি হয়ে গেল মজাদার চিকেন কোরমা।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর