1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

ঈদের দিন চলবে যেসব ট্রেন

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ মে, ২০২৫
  • ১০৫ বার পঠিত

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঈদের দিন সারাদেশে অধিকাংশ ট্রেন চলাচল বন্ধ থাকবে। তবে প্রতিবারের মতো এবারও ঈদের দিন নির্দিষ্ট কয়েকটি ট্রেন চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে৷

শনিবার (১৭ মে) বাংলাদেশ রেলওয়ের উপপরিচালক (টিটি) মো. খায়রুল কবিরের সই করা এক চিঠিতে বিষয়টি জানানো হয়েছে৷ এরই মধ্যে চিঠির অনুলিপি রেলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে৷

রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, এবার ঈদের দিন রেলওয়ে পূর্বাঞ্চলের ১নং আপ/২নং ডাউন (চট্টগ্রাম মেইল) এবং ৫৫আপ/৫৬ নং ডাউন (ভাওয়াল এক্সপ্রেস) ছাড়া সব আন্তঃনগর, মেইল, এক্সপ্রেস, কমিউটার ও লোকাল ট্রেন চলাচল বন্ধ রাখার সুপারিশ করা করা হয়েছে৷ দেশের সর্ববৃহৎ ঈদ জামাত ঘিরে কিশোরগঞ্জের শোলাকিয়ায় বিশেষ ট্রেনটি শুধু ঈদের দিন চলাচল করবে৷

এছাড়া ঈদের দিন রেলওয়ে পশ্চিমাঞ্চলের সব আন্তঃনগর, মেইল, কমিউটার এবং লোকাল বা মিশ্র ট্রেন চলাচল বন্ধ থাকবে৷ ওইদিন শুধু ২৫নং (নকশি কাঁথা) ট্রেনটি খুলনা-ঢাকা রুটে চলাচল করবে৷

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর