1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

ঈদের আগে উজ্জ্বল ত্বক পেতে ঘরে যা করবেন

লাইফস্টাইল ডেস্ক | নাদিয়া সুলতানা মুন |
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ২৯৭ বার পঠিত

রোজা রেখে অফিস, বাইরের কাজ, শপিং, বাসার কাজ করে ত্বকের অবস্থা একেবারেই খারাপ। ঈদের বাকি আর মাত্র ২ দিন। পার্লারেও যাওয়ার সময় হচ্ছে না। এদিকে ত্বকে রোদেপোড়া ছাপ, ব্রণের দাগ, শুষ্ক ত্বক। ঈদে সাজবেন কীভাবে সেই দুশ্চিন্তায় কাটছে সময়।

তবে পার্লারে না গিয়ে ঘরেই কিন্তু ত্বকের যত্ন নিতে পারে। ঘরে তৈরি প্যাকে ত্বক হবে কোমল, মসৃণ, উজ্জ্বল। আসুন জেনে নেওয়া যাক কী করবেন।

যা যা লাগবে-
কর্নফ্লাওয়ার ২ চা চামচ, দই ২ চা চামচ, মধু ২ চা চামচ, মুলতানি মাটি ১ চা চামচ, গোলাপ জল ১ চা চামচ।

যেভাবে ব্যবহার করবেন-
একটি পাত্র নিন এবং তাতে মুলতানি মাটি ও দই যোগ করুন। এবার এটি ভালো করে মিশিয়ে নিন। ৫ মিনিট রেখে তারপর পাত্রে কর্নফ্লাওয়ার, গোলাপজল এবং মধু যোগ করুন। সব উপকরণ ভালো করে মিশিয়ে নিন।

আপনার কর্নফ্লাওয়ার ফেসপ্যাক প্রস্তুত। এবার এটি আপনার মুখে লাগান। ১০ থেকে ১৫ মিনিট শুকাতে দিন। শুকিয়ে গেলে হাতে কিছুটা পানি বা গোলাপ জল নিয়ে মাস্যাজ করে ধুয়ে ফেলুন। মাত্র ১৫ মিনিটেই আপনার ত্বক হবে পরিষ্কার এবং উজ্জ্বল।

ত্বক ভালো রাখতে সব সময় ত্বক পরিষ্কার রাখুন। মেকআপ ভালো করে পরিষ্কার করে তারপর রাতে ঘুমাতে যান। বাইরে থেকে এসে ত্বকের সব মেকআপ কিংবা সানস্ক্রিন, ময়েশ্চারাইজার যাই মাখুন না কেন ভালোভাবে পরিষ্কার করুন। ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে সিরাম, ময়েশ্চারাইজার লাগিয়ে নিন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর