1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

ঈদুল আজহা উপলক্ষে, নগদ অর্থ পরিবহনে ডিএমপির মানি এস্কর্ট সেবা

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ মে, ২০২৫
  • ৬২ বার পঠিত

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নগদ অর্থ ও মূল্যবান দ্রব্য পরিবহনে মানি এস্কর্ট সেবা চালু করেছে ডিএমপি।

মঙ্গলবার (২৭মে) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে অর্থনৈতিক কর্মকাণ্ড ও নগদ অর্থের লেনদেন বৃদ্ধি পাবে। এমতাবস্থায় কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান নগদ অর্থ স্থানান্তরের জন্য পুলিশের সহায়তা প্রয়োজন মনে করলে তাদের ঢাকা মেট্রোপলিটন পুলিশ মানি এস্কর্ট সেবা প্রদান করবে। এ ক্ষেত্রে মানি এস্কর্ট সেবা প্রত্যাশী ব্যক্তি বা প্রতিষ্ঠানকে যানবাহনের সংস্থান করতে হবে।

সেবা প্রত্যাশী ব্যক্তি বা প্রতিষ্ঠানকে নিকটস্থ থানা অথবা পুলিশ কন্ট্রোল রুমে যোগাযোগ করার জন্য পরামর্শ দেওয়া হলো।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর