1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

ঈদযাত্রা স্বস্তিদায়ক ও নিরাপদ করতে প্রচেষ্টা অব্যাহত থাকবে : সচিব

জ্যেষ্ঠ প্রতিবেদক |
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ৬৯ বার পঠিত

গণপরিবহনে যাত্রীদের ভোগান্তি রোধে শনিবার (২৯ মার্চ) সকালে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহছানুল হক ঢাকা শহরের সায়েদাবাদ ও গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন করেন। এ সময় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।

সিনিয়র সচিব আরও বলেন, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের কর্মকর্তারা, বিআরটির অফিসারগণ, পুলিশ, শ্রমিক-মালিক সমিতির নেতাদের সঙ্গে বসে আমরা এ চ্যালেঞ্জ নিয়েছি। এবারের ঈদযাত্রায় কোনো ধরনের চাঁদাবাজি থাকবে না, অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না, ছিনতাই-চুরি-ডাকাতি হবে না, মলম পার্টির উপদ্রব থাকবে না। সর্বোপরি মানুষ শান্তিতে ও নির্বিঘ্নে ঘরে ফিরে যাবে এবং একইভাবে আসার সময় আমরা যাত্রীদের নিরাপত্তার স্বার্থে কাজ করে যাব।

বাড়তি ভাড়া আদায় সংক্রান্ত এক প্রশ্নের জবাবে সড়ক সচিব বলেন, বিআরটিএ কর্তৃক প্রতিটি বাস টার্মিনালে বুথ স্থাপন করা হয়েছে । এছাড়াও পুলিশ ও র‍‍্যাবের টিম সার্বক্ষণিক তৎপর রয়েছে। বাড়তি ভাড়া আদায়সহ যাত্রীদের সব সমস্যার সমাধানে অভিযোগ পাওয়া মাত্রই অবিলম্বে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

সবশেষে, এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক ও নিরাপদ করতে তিনি সবার সহযোগিতা কামনা করেন এবং সবাইকে ঈদের আগাম শুভেচ্ছা জানিয়ে তার বক্তব্য শেষ করেন।

পরিদর্শনকালে বিআরটিএ চেয়ারম্যান (গ্রেড-১) মো. ইয়াসীন, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, বাস-মালিক সমিতির নেতারা, শ্রমিক ফেডারেশনের নেতা ও মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর