1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

ইস্টার্ণ ব্যাংকে চাকরি, বেতন ৩৬ হাজার, লাগবে না অভিজ্ঞতা

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪
  • ১১৭ বার পঠিত

বিডি নিউজ ডেস্ক | বেসরকারি ইস্টার্ণ ব্যাংক পিএলসি জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকটিতে কাস্টমার সার্ভিস অফিসার (অ্যাসিস্ট্যান্ট অফিসার), ক্যাশ এরিয়া, ব্রাঞ্চ অ্যান্ড সাব ব্রাঞ্চ নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

পদের নাম : কাস্টমার সার্ভিস অফিসার (অ্যাসিস্ট্যান্ট অফিসার), ক্যাশ এরিয়া, ব্রাঞ্চ অ্যান্ড সাব ব্রাঞ্চ

পদসংখ্যা: অনির্ধারিত

যোগ্যতা: বিজনেসে স্নাতক ডিগ্রি থাকতে হবে। সিজিপিএ–৩ বা এর বেশি থাকতে হবে। সদ্য স্নাতক পাস হলেও আবেদন করা যাবে। কোনো ব্যাংকে সংশ্লিষ্ট ক্ষেত্রে এক থেকে দুই বছরের অভিজ্ঞতা থাকলে ভালো। কম্পিউটার ব্যবহারে দক্ষ হতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে। দেশের যেকোনো স্থানে কাজ করার মানসিকতা থাকতে হবে।

চাকরির ধরন: ফুলটাইম

কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থানে

বেতন–ভাতা : প্রথম ছয় মাস প্রবেশনকালে মাসিক বেতন ৩৬,০০০ টাকা। প্রবেশনকাল শেষে মাসিক বেতন হবে ৪৫,০০০ টাকা। এ ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ–সুবিধা আছে।

আবেদন যেভাবে-

আগ্রহী প্রার্থীদের এই লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply Now বাটনে ক্লিক করে আবেদন করতে হবে।

আবেদনের শেষ সময়
২৬ অক্টোবর ২০২৪।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর