1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

ইসরায়েলে ইরানের হামলা নিয়ে চীনের বিবৃতি

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪
  • ১৫০ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক :
সম্প্রতি সিরিয়ায় থাকা ইরানের কন্স্যুলেট অফিসে হামলা চালিয়ে কয়েকজন সামরিক কর্মকর্তাকে হত্যা করে ইসরাইল। এর জবাবে সরাসরি ইসরাইলে হামলা চালিয়েছে ইরান। ইসরাইলের মিত্র যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য এ হামলার নিন্দা জানিয়েছে।

তবে ইসরাইলের বিরুদ্ধে ইরানের এই পদক্ষেপের নিন্দা জানায়নি চীন। তবে সবাইকে সংযত থাকার আহ্বান জানিয়েছে বেইজিং।

রোববার দেওয়া এক বিবৃতিতে চীনা কর্তৃপক্ষ বলেছে, বর্তমান অস্থিরতায় তারা গভীরভাবে উদ্বিগ্ন। একই সাথে তারা সব পক্ষকে বিরত থাকার আহ্বান জানায়।

ইরানের সঙ্গে ঘনিষ্ঠ কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক রয়েছে চীনের। সিরিয়ায় ইরানের কন্সুলেটে হামলার পর ইরানকে প্রতিশোধ না নিতে উদ্বুদ্ধ করতে বেইজিংয়ের প্রতি আহ্বান জানিয়েছিল যুক্তরাষ্ট্র।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর