1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

ইসরায়েলের হামলার জবাবে ইরানের পাল্টা হামলা হতে পারে ‘ব্যাপক’

আন্তর্জাতিক ডেস্ক |
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ জুন, ২০২৫
  • ১৫৫ বার পঠিত

ইরানের রাজধানী তেহরান এবং আশপাশের এলাকায় অবস্থিত পারমাণবিক ও সামরিক স্থাপনাগুলোর ওপর একাধিক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। রাতের আঁধারে চালানো এই হামলায় দেশটির অভিজাত বাহিনী রেভল্যুশনারি গার্ডের প্রধান জেনারেল হোসেইন সালামি নিহত হয়েছেন।

এছাড়া রেভল্যুশনারি গার্ডের সদর দপ্তরেও হামলা চালিয়েছে ইসরায়েল। শিশু ও পরমাণু বিজ্ঞানীসহ আরও অনেকেই হতাহত হয়েছেন বলে শোনা যাচ্ছে। এমন অবস্থায় ইসরায়েলে হামলার জবাবে ইরানের পাল্টা হামলা হতে পারে ‘ব্যাপক’।

এমনটাই জানিয়েছেন মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের একজন নিরাপত্তা বিশ্লেষক। তার মতে, ইসরায়েল এখন ইরানের সঙ্গে সরাসরি ‘পূর্ণাঙ্গ যুদ্ধে’ জড়িয়ে পড়েছে। শুক্রবার (১৩ জুন) এই তথ্য জানিয়েছে সিএনএন।

সংবাদমাধ্যমটি বলছে, ইসরায়েল এখন ইরানের সঙ্গে সরাসরি ‘পূর্ণাঙ্গ যুদ্ধে’ জড়িয়ে পড়েছে এবং তারা ইরানের পক্ষ থেকে একটি “ব্যাপক” প্রতিশোধমূলক হামলা আসবে বলে ধরে নিচ্ছে— এমনটাই জানিয়েছেন সিএনএনের নিরাপত্তা বিশ্লেষক বেথ স্যানার।

তিনি বলেন, ইসরায়েল পরিকল্পিতভাবে ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তাদের টার্গেট করে অভিযান চালাচ্ছে।

তার ভাষায়, “তারা একেবারে ওপরের সারির নেতৃত্ব থেকেই শুরু করেছে, যেমন— ইরানের চিফ অব জেনারেল স্টাফকে সরিয়ে দেওয়ার মতো পদক্ষেপ। এটা যেন আমাদের (মার্কিন যুক্তরাষ্ট্রের) জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যানকে হত্যা করার মতো ঘটনা। আপনি কল্পনা করতে পারেন, যুক্তরাষ্ট্রে এমনটা হলে কী হতো।”

এর আগে শুক্রবার ভোরে একাধিক ইরানি রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, ইসরায়েলের রাতভর চালানো বিমান হামলায় ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) প্রধান জেনারেল হোসেইন সালামি নিহত হয়েছেন।

ইরানের রাজধানী তেহরানে হামলা চালিয়েছে ইসরায়েল
এই প্রেক্ষাপটে বেথ স্যানার বলেন, “ইসরায়েল ধারণা করছে এবার ইরানের জবাব হবে আগের চেয়ে অনেক বড় ও ভয়াবহ, কারণ ইরান এখন নিজেকে অস্তিত্বের সংকট দেখছে।”

তিনি আরও সতর্ক করে বলেন, এই পরিস্থিতি মধ্যপ্রাচ্যকে দীর্ঘমেয়াদি সংঘাতের দিকেও নিয়ে যেতে পারে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর