1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

ইসরায়েলি হামলায় গাজায় আরও ৪৪, লেবাননে ৩১ জন নিহত

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ১০৩ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক | গাজায় এবং লেবাননে ইসরায়েলি বাহিনীর হামলা এখনও অব্যাহত রয়েছে। শনিবার গাজায় ইসরায়েলের হামলায় কমপক্ষে ৪৪ জন নিহত হয়েছে। অপরদিকে লেবাননে নিহত হয়েছে ৩১ জন। দখলদার সেনাদের হামলায় লেবাননে ছয় উদ্ধারকর্মী নিহত হয়েছে। এছাড়া দুই ফিলিস্তিনি সাংবাদিকও নিহত হয়েছে বলে কর্মকর্তারা নিশ্চিত করেছেন। খবর আল জাজিরার।

কাতার বলছে, ইসরায়েল এবং হামাসের মধ্যে তাদের মধ্যস্থতার প্রচেষ্টা স্থবির হয়ে পড়েছে। যতক্ষণ পর্যন্ত সংঘর্ষে লিপ্ত পক্ষগুলো নিষ্ঠুর এই যুদ্ধের অবসানে সদিচ্ছা ও গুরুত্ব না দেখাবে ততক্ষণ পর্যন্ত পরিস্থিতির পরিবর্তন হবে না।

গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল। সে সময় থেকে এখন পর্যন্ত গাজায় ৪৩ হাজার ৫৫২ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ১ লাখ ২ হাজার ৭৬৫ জন।

অপরদিকে গাজায় যুদ্ধ শুরুর পর লেবাননেও সংঘাত শুরু হয়। সেখানে এখন পর্যন্ত ৩ হাজার ১৩৬ জন নিহত এবং আরও ১৩ হাজার ৯৭৯ জন আহত হয়েছে।

এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগছি বলেছেন, যুদ্ধ ছড়িয়ে পড়ার ক্ষতিকর প্রভাব শুধু পশ্চিম এশিয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। এই বিষয়টি বিশ্বের জানা উচিত।

রাষ্ট্রীয় টেলিভিশনে প্রকাশিত বক্তব্যে তিনি বলেন, অনিরাপত্তা ও অস্থিতিশীলতা অন্য অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে। এমনকি তার চেয়েও বেশি দূরে যেতে পারে এর ক্ষতিকর প্রভাব।

মধ্যপ্রাচ্যে এরই মধ্যে যুদ্ধ ছড়িয়ে পড়েছে। কারণ গাজার মতোই লেবাননেও একইভাবে আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল। এর জবাবে পাল্টা হামলা চালাচ্ছে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ।

তাছাড়া ইরান ও ইসরায়েলের মধ্যেও এরই মধ্যে কয়েক দফায় সরাসরি হামলা পাল্টা হামলার ঘটনা ঘটেছে। এতে আশঙ্কা করা হচ্ছে, মধ্যপ্রাচ্যে যুদ্ধের তীব্রতা আরও বাড়তে পারে।

গাজায় ইসরায়েলের চলমান হামলায় নিহতদের প্রায় ৭০ শতাংশই নারী ও শিশু। শুক্রবার (৮ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার অফিস। এই ঘটনাকে আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘনের একটি সিস্টেম্যাটিক উদাহরণ হিসেবে উল্লেখ করেছে সংস্থাটি এবং এ ঘটনায় যথাযথ তদন্তের আহ্বান জানিয়েছে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর