1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

ইলিয়াস কাঞ্চনকে দেখতে গেলেন সোনালি দিনের নায়িকা সোনিয়া

বিনোদন ডেস্ক |
  • প্রকাশের সময় : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ৪৭ বার পঠিত

ঢাকাই চলচ্চিত্রের নন্দিত অভিনেতা ইলিয়াস কাঞ্চন ব্রেন টিউমারে আক্রান্ত। লন্ডনের চলছে তার চিকিৎসা। তিনি থাকছেন তার মেয়ের বাসায়। সেখানে তাকে দেখতে যাচ্ছেন পরিচিতরা। সেই তালিকায় এবার যুক্ত হলেন নব্বই দশকের সিনেমার সোনালি দিনের জনপ্রিয় নায়িকা সোনিয়া।

বহুদিন পর ইলিয়াস কাঞ্চনকে দেখার অভিজ্ঞতা জানিয়ে সোনিয়া একটি দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন ফেসবুকে। সেখানে ইলিয়াস কাঞ্চনের চলমান শারীরিক অবস্থা থেকে শুরু করে তার চিকিৎসা, সবকিছুই তুলে ধরেছেন তিনি।

স্ট্যাটাসে সোনিয়া লেখেন, ‘ইংল্যান্ডের কর্মব্যস্ত জীবনের কারণে অনেকদিন ইলিয়াস কাঞ্চন ভাইয়ের সঙ্গে দেখা করতে যাওয়া হয়নি। যোগাযোগ সবসময় হয়, তবে আজ প্রথম সুযোগ পেলাম তাকে দেখতে যাওয়ার। ভাইয়ার চলমান চিকিৎসায় কিছুদিনের বিরতি ছিল। আগামী সপ্তাহে আবার চিকিৎসা শুরু হবে।’

তিনি আরও জানান, ইলিয়াস কাঞ্চন কথা বলছেন স্বাভাবিকভাবেই এবং পরিবার-পরিজনের সঙ্গে সময় কাটাচ্ছেন।

‘ভাইয়া আমার সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেছেন। উনার পরিবারের সঙ্গে কাটালাম ভালো সময়। ডাক্তারের পরামর্শ ছাড়া পরবর্তী কোনো সিদ্ধান্ত জানানো যাচ্ছে না। তবে আপাতত বাংলাদেশে ফেরার কোনো সম্ভাবনা নেই’- যোগ করেন সোনিয়া।

নায়িকা সোনিয়ার একাল সেকাল:

ইলিয়াস কাঞ্চন বর্তমানে লন্ডনে মেয়ের সঙ্গে আছেন। মেয়ে, জামাই, নাতি-নাতনিদের সঙ্গে কাটছে তার সময়। সঙ্গে আছেন স্ত্রীও। সোনিয়া অনুরোধ করেছেন কোনো ধরনের গুজব না ছড়িয়ে ইলিয়াস কাঞ্চনের সুস্থতার জন্য দোয়া করতে।

সোনিয়া বেশকিছু ছবিতে ইলিয়াস কাঞ্চনের সঙ্গে অভিনয় করেছেন। তারমধ্যে আছে ‘ভয়ংকর ৭ দিন’, ‘বিদ্রোহী কন্যা’, ‘বডিগার্ড’, ‘শেষ রক্ষা’ ইত্যাদি। তবে কখনো জুটি হয়ে অভিনয় করেননি দুই প্রজন্মের জনপ্রিয় এই দুই তারকা।

দীর্ঘদিন ধরেই সিনেমার বাইরে আছেন সোনিয়া। স্বামী-সন্তান নিয়ে ইংল্যান্ডে স্থায়ীভাবে বাস করছেন তিনি।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর