1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাতে পারে ইসরায়েল : নেতানিয়াহুকে ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক |
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ২৭ বার পঠিত

ইরানে ফের হামলা চালানোর পরিণতির বিষয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে সতর্ক করেছিলেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি জানান, তিনি বেঞ্জামিন নেতানিয়াহুকে সতর্ক করে দিয়েছিলেন যে ইসরায়েল যদি আবার ইরানে হামলা চালায়, তাহলে দেশটি যুক্তরাষ্ট্রের সমর্থন হারাতে পারে।

সোমবার (৮ জুন) যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম অ্যাক্সিওসের বরাতে এ তথ্য জানায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প বলেন, আমি বলেছিলাম, বিবি (নেতানিয়াহু), তোমাকে সতর্ক থাকতে হবে। নাহলে শিগগির তুমি একা হয়ে যাবে।

রোববার সকালে বৈরুতে ইসরায়েলের হামলার পর এর জবাবে রাতে ইরান উত্তর ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এরপর রাতেই এক ফোনালাপে ট্রাম্প নেতানিয়াহুকে ইরানের বিরুদ্ধে পাল্টা হামলা না চালানোর আহ্বান জানান।

এ বিষয়ে অ্যাক্সিওসকে ট্রাম্প বলেন, ইরান আমাদের ফোন করে জানিয়েছে যে তারা আর কোনো হামলা করবে না। তারা আমাদের অনুরোধ করেছে যেন আমরা ইসরায়েলকে বলি, তারাও আর কোনো হামলা না চালায়।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর