1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

ইরানে আটকেপড়া ভারতীয়দের উদ্ধারে ‘অপারেশন সিন্ধু’ শুরু দিল্লির

আন্তর্জাতিক ডেস্ক |
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ১০৭ বার পঠিত

ইরানে আটকেপড়া ভারতীয়দের উদ্ধারে ‘অপারেশন সিন্ধু’ নামে এক কর্মসূচি শুরু করেছে নয়াদিল্লি।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির বরাতে বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরান আর ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতের কারণে ক্রমাগত পরিস্থিতির অবনতি হওয়াতে ভারত সরকার গত কয়েকদিন ধরেই নানা পদক্ষেপ নিচ্ছে। ইরানে ভারতীয় নাগরিকদের নিরাপত্তার লক্ষ্যেই এসব পদক্ষেপ নেওয়া হচ্ছে।

বিবৃতিতে বলা হয়, প্রথম পদক্ষেপ হিসেবে ভারতীয় দূতাবাস মঙ্গলবার (১৭ জুন) ১১০ জন ভারতীয় শিক্ষার্থীকে ইরানের উত্তরাঞ্চল থেকে সরিয়ে এনে নিরাপদে আর্মেনিয়ার সীমান্ত পার করিয়ে দিয়েছে। ওই শিক্ষার্থীরা সড়কপথে আর্মেনিয়ার রাজধানী ইয়েরাভানে পৌঁছেছেন। ইরান আর আর্মেনিয়ায় আমাদের দূতাবাস পুরো প্রক্রিয়াটি তদারকি করেছে।

দিল্লি থেকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ওই শিক্ষার্থীরা ইয়েরাভান থেকে একটি বিশেষ বিমানে দিল্লির দিকে রওনা হয়েছেন এবং বৃহস্পতিবার ভোরের দিকে তারা দিল্লি পৌঁছাবেন।

এর আগে রাশিয়া আর ইউক্রেনের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পরে একইভাবে বহু ভারতীয় শিক্ষার্থীকে ইউক্রেন থেকে ফিরিয়ে আনে ভারত সরকার।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর