1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

ইরানের হাতে আরও উন্নত অস্ত্র : দাবি আইআরজিসির

আন্তর্জাতিক ডেস্ক |
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
  • ১৬ বার পঠিত

ইরানের অস্ত্রভান্ডারে আরও উন্নত অস্ত্র যুক্ত হয়েছে বলে দাবি করেছে দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। বাহিনীর মুখপাত্র হোসেইন মোহেব্বি বলেছেন, ‘৪০ দিনের যুদ্ধের’ পর ইরানের সামরিক সক্ষমতা আরও বেড়েছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানা গেছে।

মোহেব্বি বলেন, যুক্তরাষ্ট্রের জন্য ইরানের বিরুদ্ধে নতুন করে যুদ্ধ শুরু করা হবে ‘অযৌক্তিক’ সিদ্ধান্ত। তবে নতুন করে সংঘাত শুরুর আশঙ্কা একেবারে উড়িয়ে দেওয়া যায় না।

তার দাবি, মধ্যবর্তী নির্বাচনের আগে নিজেদের রাজনৈতিক সাফল্য দেখানোর প্রয়োজন থেকে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ইরানের বিরুদ্ধে নতুন সামরিক পদক্ষেপ নিতে পারে।

তিনি আরও সতর্ক করে বলেন, ইরানের বিরুদ্ধে নতুন করে কোনো আগ্রাসন চালানো হলে আগের চেয়ে আরও শক্তিশালী জবাব দেবে তেহরান।

তবে ইরানের অস্ত্রভান্ডারে কী ধরনের উন্নত অস্ত্র যুক্ত হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি আইআরজিসির এই মুখপাত্র।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর