1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

ইরানের ইসরায়েল আক্রমণ হুমকিতে মধ্যপ্রাচ্যে আরও যুদ্ধবিমান মোতায়েন করবে যুক্তরাষ্ট্র

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৩ আগস্ট, ২০২৪
  • ২২৬ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক | ইরানের রাজধানী তেহরানে হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়াকে হত্যার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা বিরাজ করছে। কারণ ইরানসহ প্রতিরোধ সংগঠনগুলো ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধের হুমকি দিয়েছে।

এমন পরিস্থিতিতে পেন্টাগন জানিয়েছে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র অতিরিক্ত যুদ্ধবিমান ও যুদ্ধ জাহাজ মোতায়েন করবে।

এদিকে কাতারে হানিয়াকে দাফন করার পর লেবানন, ইয়েমেন ও জর্ডানে শোক মিছিল হয়েছে। হানিয়াকে শ্রদ্ধা জানাতেই এই মিছিলের আয়োজন করা হয়।

এদিকে জাতিসংঘ জানিয়েছে, গত ৭ অক্টোবরের পর ইসরায়েলি হামলায় অবরুদ্ধ গাজার দুই-তৃতীয়াংশ ভবন ক্ষতিগ্রস্ত অথবা ধ্বংস হয়েছে।

তাছাড়া দখলদার বাহিনীর হামলায় নিহত হয়েছেন ৩৯ হাজার ৪৮০ ফিলিস্তিনি। আহত হয়েছেন ৯১ হাজার ১২৮ জন। হতাহতদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু।

শুক্রবার (২ আগস্ট) কাতারের সবচেয়ে বড় মসজিদ ইমাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাবে জানাজা শেষে লুসাইল রয়্যাল কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়।

এর আগে ইরানে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে নেতৃত্ব দেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি।

সূত্র: আল-জাজিরা

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর