1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের নতুন অতিরিক্ত মহাপরিচালক জসিম উদ্দিন হায়দার

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ মে, ২০২৪
  • ১৫৩১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক : স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্মসচিব জসিম উদ্দিন হায়দার লিপুকে বাংলাদেশ ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের নতুন অতিরিক্ত মহাপরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। গতকাল ০২ মে ২০২৪ জনপ্রশাসন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

জসিম উদ্দিন হায়দার লিপু ইতোপূর্বে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক, বরিশালের জেলা প্রশাসক, টাঙ্গাইলের জেলা প্রশাসক ও রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।

অত্যন্ত দক্ষ ও চৌকস এ কর্মকর্তার জন্মস্থান নোয়াখালী। ব্যক্তিজীবনে তিনি বিরল মানবিক গুণের অধিকারী।প্রশাসনের বাহিরে তিনি নিজেকে সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত রেখেছেন।

তিনি অফিসার্স ক্লাব এর সদ্য নির্বাচিত নির্বাহী কমিটির সদস্য। নোয়াখালী ক্লাব ঢাকা লিমিটেডের সদস্য। নোয়াখালী জেলা সমিতির আজীবন সদস্য।

উল্লেখ্য ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের বর্তমান অতিরিক্ত মহাপরিচালক সেলিনা বানু এক সপ্তাহের জন্য মহাপরিচালক এর দায়িত্ব পেয়ে প্রায় ৮ কোটি টাকা হাতিয়ে নেয়ার দায়ে গণমাধ্যমে শিরোনাম হলে দুদক কর্তৃক অভিযুক্ত হন।

জসিম উদ্দিন হায়দার লিপু সেলিনা বানুর স্থলাভিষিক্ত হবেন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর