1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

ইএফটিতে সাড়ে ৩ লাখ শিক্ষক-কর্মচারীর বেতন হতে পারে বৃহস্পতিবার

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৩৩ বার পঠিত

ফেব্রুয়ারি মাস প্রায় শেষ, অথচ জানুয়ারি মাসের বেতন এখনো পাননি দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত প্রায় সাড়ে তিন লাখ শিক্ষক-কর্মচারী। এতে অর্থকষ্টে ভুগছেন শিক্ষকরা। অবশেষে জানুয়ারি মাসের বেতন নিয়ে শিক্ষক-কর্মচারীদের সুখবর দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

মাউশি সূত্র বলছে, মন্ত্রণালয় থেকে জানুয়ারি মাসের বেতন ছাড়ের অনুমোদন পাওয়া গেছে। বাকি প্রক্রিয়া আজকের মধ্যে শেষ হলে বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) শিক্ষক-কর্মচারীরা ব্যাংক থেকে বেতনের টাকা তুলতে পারবেন।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব (বাজেট) লিউজা-উল-জান্নাহর সই করা বিজ্ঞপ্তিতে বেতন ছাড়ের অনুমোদন দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী, স্কুল-কলেজের মোট তিন লাখ ৪৮ হাজার ৭৬১ শিক্ষক-কর্মচারী জানুয়ারি মাসের বেতন পাবেন। এর মধ্যে স্কুলের দুই লাখ ৬৮ হাজার ২৩৪ জন এবং কলেজের ৮০ হাজার ৫২৭ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন।

এতে আরও বলা হয়েছে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের (স্কুল ও কলেজ) এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জানুয়ারি (আংশিক লট-১) মূল বেতনের ৬ শতাংশ অবসরভাতা তহবিলের চাঁদা বাবদ কর্তনকৃত ৪৮ কোটি ৩০ লাখ ৫৬ হাজার ৫০৭ টাকা ইএফটির মাধ্যমে ছাড় করা হয়েছে।

এছাড়া মূল বেতনের ৪ শতাংশ কল্যাণ ট্রাস্ট তহবিলের চাঁদা বাবদ কর্তনকৃত ৩২ কোটি ২০ লাখ ৬৫ হাজার ৮৩৮ টাকা ইএফটির মাধ্যমে ছাড় করা হয়েছে। বেতন ও ভাতাদির সরকারি অংশ বাবদ ৮৪৩ কোটি ৩২ লাখ ৪৩ হাজার ৯৯০ টাকা ইএফটির মাধ্যমে দেওয়ার জন্য মঞ্জুর করা হয়েছে।

মাউশির অর্থ ও ক্রয় উইংয়ের কর্মকর্তারা জানান, মন্ত্রণালয়ের বাজেট শাখা থেকে বেতন ছাড়ের অনুমোদন হয়েছে। এটি এখন চিফ অ্যাকাউন্টস অফিসারের কার্যালয়ে পাঠানো হবে। সেখান থেকে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে শিক্ষক-কর্মচারীদের বেতন ছাড় হবে। বুধবারের মধ্যে এ প্রক্রিয়া সম্পন্ন হলে আগামীকাল বৃহস্পতিবার শিক্ষক-কর্মচারীরা বেতন তুলতে পারবেন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর