1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

ইউরো জেতানো অধিনায়ককে ছাড়াই স্পেনের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা

স্পোর্টস ডেস্ক |
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ মে, ২০২৬
  • ২৫ বার পঠিত

আসন্ন ফিফা বিশ্বকাপকে সামনে রেখে ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন স্প্যানিশ কোচ লুইস ডে লা ফুয়েন্তে। তবে ঘোষিত এই স্কোয়াডে গেল ইউরোতে দলকে নেতৃত্ব দেওয়া অভিজ্ঞ স্ট্রাইকার এবং নিয়মিত অধিনায়ক আলভারো মোরাতাকে রাখা হয়নি। আর ইনজুরিতে থেকেও দল পেয়েছেন লামিনে ইয়ামাল।

ফুটবলবিশ্বে এখন সবচেয়ে বড় আলোচনার বিষয় আলভারো মোরাতার বাদ পড়া। আক্রমণভাগে তরুণদের ওপর ভরসা রাখতে গিয়েই দে লা ফুয়েন্তে নিয়েছেন এই কঠিন সিদ্ধান্ত। অন্যদিকে, পায়ের হাড় ভেঙে যাওয়ায় গত সপ্তাহে সফল অস্ত্রোপচার হওয়া বার্সেলোনার অলিম্পিক হিরো ফের্মিন লোপেজও অনুমিতভাবেই ছিটকে গেছেন দল থেকে।

তবে সবচেয়ে বড় অস্বস্তির খবর হলো, স্কোয়াডের মূল চালিকাশক্তি লামিন ইয়ামাল দলে থাকলেও ইনজুরির কারণে কেপ ভার্দের বিপক্ষে স্পেনের উদ্বোধনী ম্যাচে সম্ভবত মাঠের বাইরেই থাকতে হচ্ছে এই তরুণ তুর্কিকে। মাঝমাঠে অবশ্য যথারীতি থাকছেন ব্যালন ডি’অর জয়ী রদ্রি (রদ্রিগো হার্নান্দেজ), গাভি এবং পেদ্রি।

স্পেনের ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড-

গোলকিপার:

উনাই সিমন, ডেভিড রায়া ও জোয়ান গার্সিয়া।

ডিফেন্ডার:

মার্ক কুকুরেয়া, আলেহান্দ্রো গ্রিমালদো, পাউ কুবারসি, আইমেরিক লাপোর্তে, মার্ক পুবিল, এরিক গার্সিয়া, মার্কোস ইয়োরেন্তে ও পেড্রো।

মিডফিল্ডার:

পেদ্রি, ফ্যাবিয়ান রুইজ, মার্টিন জুবিমেন্ডি, গাভি, রদ্রিগো হার্নান্দেজ (রদ্রি), অ্যালেক্স বায়েনা ও মিকেল মেরিনো।

ফরোয়ার্ড:

মিকেল ওয়ারজাবাল, দানি অলমো, নিকো উইলিয়ামস, ইয়েরেমি পিনো, ফেররান তোরেস, বোর্হা ইগলেসিয়াস, ভিক্টর মুনোজ ও লামিনে ইয়ামাল।

স্পেন আগামী ১৪ জুন কেপ ভার্দের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে। গ্রুপ ‘এইচ’-এ তাদের বাকি দুই প্রতিপক্ষ সৌদি আরব এবং উরুগুয়ে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর